ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে শেকৃবিসাসের নিউজ পোর্টাল উদ্বোধন ও বর্ষসেরা সাংবাদিক সম্মাননা প্রদান


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৬-৫-২০২৬ দুপুর ১২:৯

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) উদ্যোগে নিউজ পোর্টাল উদ্বোধন ও বর্ষসেরা সাংবাদিক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের উপস্থিত থাকার কথা থাকলেও পাকিস্তান সফরে থাকায় তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি এক ভিডিও বার্তায় অনুষ্ঠানের সফলতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী। এছাড়াও উপস্থিত ছিলেন শেকৃবিসাসের প্রতিষ্ঠাকালীন সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরীসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শেকৃবিসাসের সাংবাদিক সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বর্ষসেরা সাংবাদিক হিসেবে সম্মাননা লাভ করেন ‘আমার দেশ’-এর প্রতিনিধি সিরাজউদ্দৌলা আরাফাত।

বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী বলেন, “কোনো সংবাদ যেন অযথা আটকে না যায়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।”

কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়কে ধারণ করে ইতিবাচক ও গঠনমূলক সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের দায়িত্ব। পাশাপাশি কোনো ব্যক্তিকে নিয়ে সংবাদ প্রকাশের আগে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির মতামত নেওয়া উচিত।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, “দিনশেষে আমাদের পরিচয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তাই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল হয়—এমন দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে বক্তারা দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবিসাসের সভাপতি কামরুল ইসলাম সজল।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা