গ্রিকালচারাল অলিম্পিয়াডে শেকৃবির শিক্ষার্থীদের সাফল্য
বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন-৪ এর গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে সাফল্যের স্বাক্ষর রেখেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এর শিক্ষার্থীরা। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে বিশ্ববিদ্যালয়টির চার শিক্ষার্থী ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবস্থান অর্জন করেছেন।
প্রতিযোগিতার প্রথম ধাপে অনলাইন কুইজ রাউন্ড অনুষ্ঠিত হয়। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে আয়োজন করা হয় কেইস সলভিং রাউন্ড। পরবর্তীতে গত শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফাইনাল রাউন্ড।
ফাইনাল পর্বে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মৌমিতা সরকার উপমা এগ্রিকালচার ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া মোহাইমিনুর রহমান অ্যানিমেল হেলথ অ্যান্ড মেডিসিন ক্যাটাগরিতে তৃতীয় স্থান লাভ করেন। অন্যদিকে, লাইভস্টক প্রোডাকশন ক্যাটাগরিতে মো. ওয়ালিদ সাইফুদ্দিন দ্বিতীয় এবং সুশিলা পাল তৃতীয় স্থান অর্জনের কৃতিত্ব দেখান।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, শিক্ষার্থীদের এ সাফল্য ভবিষ্যতে দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে তাদের অনুপ্রাণিত করবে।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য