ইবি'র দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত ভিসি ড. মতিনুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি নতুন প্রশাসনিক নেতৃত্ব লাভ করল। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়।
শুক্রবার (১৫ মে) দুপুর ১২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম, ইউট্যাব সভাপতি ড. তোজাম্মেল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপাচার্য মহান মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ বীর শহীদ এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্যে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়, যা ১৯৭৯ সালের ২২ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্ববিদ্যালয়টি একটি সুস্পষ্ট আদর্শ ও লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের পরিক্রমায় বিভিন্ন কারণে সেই মূল উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “আমি চেষ্টা করব ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ইতিবাচক ধারায় এগিয়ে নিতে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
শিক্ষক-শিক্ষার্থীবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চা, গবেষণা, সুশাসন ও সহনশীল একাডেমিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ প্রশাসনিক ও একাডেমিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণ ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভিন্ন শিক্ষক সংগঠন, কর্মকর্তা- কর্মচারী সংগঠন, ছাত্র সংগঠন ভাই চ্যান্সেলর কে ফুলেল শুভেচ্ছা অভিষিক্ত করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন।
দীর্ঘ শিক্ষকতা জীবনে অধ্যাপক মতিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, হল প্রভোস্ট, প্রেস প্রশাসক, বিভাগীয় সভাপতি, অনুষদের ডিন এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন (ইউট্যাব)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অভিজ্ঞ নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের প্রত্যাশা।
এমএসএম / এমএসএম
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ
পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ অনুমোদন, চালু হচ্ছে ফিজিওথেরাপি, নার্সিং ও স্পোর্টস বিভাগ
কুবিতে ‘স্টুডেন্টস সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করা হবে: উপাচার্য
সাইবার বুলিংয়ে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা