ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় বাড়ছে কাঁচা মরিচ ও পিঁয়াজের দাম


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৯-১০-২০২১ দুপুর ৪:৩২
রাজবাড়ীর পাংশায় প্রতিদিনই বাড়ছে কাঁচা মরিচ ও পিঁয়াজের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার বিভিন্ন হাট-বাজারে দাম বেড়ে কাঁচা মরিচের দাম ১৮০ টাকা কেজি ও পিঁয়াজের দাম বেরে ৬৫ টাকা কেজি। খুচরা বাজারে বর্তমানে কাঁচা মরিচ ২০০ টাকা ও পিঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
 
শনিবার সকালে উপজেলার কালিবাড়ী মোড়ে কাঁচা বাজারে গেলে আমিরুল নামের একজন ক্রেতা বলেন, এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে দিগুন। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। গত এক সপ্তাহ আগেও দাম ছিল ৬০ টাকা কেজি। গত এক সপ্তাহ ধরে দাম বেড়ে এখন এই অবস্থা চলছে।
 
রকিবুল ইসলাম এক ক্রেতা বলেন, দাম বাড়ার কারণে মরিচ কিনি নাই। দাম নাগালের বাইরে চলে গেছে। আমাদের মত মানুষের পক্ষে এত দামে মরিচ কিনে খাওয়া সম্ভব না। তবে পিঁয়াজের দাম এখনো ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে। 
 
পাংশা বাজারে সবজি বিক্রেতা তারেক রহমান বলেন, উত্তরবঙ্গ থেকে কাঁচা মরিচ আসে। পনি বৃদ্ধির কারণে মরিচের খেত নষ্ট হয়ে যাওয়ায় কাঁচা মরিচের ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে বেশি দামে মরিচ কিনতে হচ্ছে। বর্তমানে এক কেজি কাঁচা মরিচ ২০০ টাকা বিক্রি করলেও লাভ হয় না। অন্য তরকারি বিক্রি করতে বাধ্য হয়েই মরিচ রাখতে হচ্ছে। এরপরও মরিচ নিয়ে ক্রেতার সঙ্গে বিভিন্ন সময় বিতর্কে জড়াতে হচ্ছে। দিনে দিনে ক্রেতা সূন্য হয়ে পরছে কাঁচা বাজার। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়