পঙ্গু হাসপাতালে সহকারী পরিচালকের কক্ষে ঢুকে অস্ত্রের মুখে হুমকি ও গ্রেপ্তার একজন
রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এর সহকারী পরিচালকের কক্ষে ঢুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে। হাসপাতালের আউটসোর্সিং নিয়োগে নিজেদের মনোনীত লোকজনকে নেওয়ার চাপ দিতেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (১৬ মে) সকাল পৌনে ১২টার দিকে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. রশিদুল আলমের কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পর চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজন যুবক হঠাৎ সহকারী পরিচালকের কক্ষে প্রবেশ করে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে। তারা আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক জনবল নিয়োগে নিজেদের পছন্দের লোক নিয়োগ দিতে চাপ দেয়। দাবি না মানলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়েই তারা চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন,
“হঠাৎ কয়েকজন যুবক কক্ষে ঢুকে অস্ত্র দেখিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। এরপর নিয়োগ নিয়ে সরাসরি হুমকি দেয়। ঘটনার পর থেকে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। একই সঙ্গে হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন,
“ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা হয়েছে।”
তিনি আরও বলেন,
“আউটসোর্সিং নিয়োগকে কেন্দ্র করে একটি পক্ষ হাসপাতাল কর্তৃপক্ষকে চাপ দিয়েছে। তবে তারা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মোঃ মোর্শেদ আলী স্বপন (৩৫)-এর নাম জানা গেছে। তার পিতা মৃত আঃ মোতালেব এবং মাতা মোসাঃ মনোয়ারা বেগম। স্থায়ী ঠিকানা: ছলকান্দা, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ। বর্তমানে তিনি ১৩৭/ই ব্লক, পাকা মার্কেট, থানা- শেরেবাংলা নগর, জেলা- ঢাকা এলাকায় বসবাস করছেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
Link Copied