ডিআইইউতে প্রশাসনিক রদবদল: নতুন ডিন ও প্রক্টর নিয়োগ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং প্রক্টর পদে নতুন নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘদিনের প্রক্টর অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনকে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্তের পর সিন্ডিকেট সভায় এ নিয়োগ অনুমোদন করা হয়। অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি প্রভোস্ট হিসেবেও দায়িত্বে ছিলেন। নতুন নিয়োগের পর তিনি এখন থেকে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও সার্বিক প্রোক্টরিয়াল কার্যক্রম দেখভাল করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, এটি একটি নিয়মিত প্রশাসনিক রদবদল।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য