সাতক্ষীরায় দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে
সাতক্ষীরায় আগামী ১১ অক্টোবর সোমবার দুর্গা পূজার ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মবালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজাকে ঘিরে সাতক্ষীরা জেলার মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। দেবীকে স্বাগত জানাতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। এছাড়া সাতক্ষীরা জেলা পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে বিভিন্ন উপজেলার পূজা উদ্যাপন কমিটিগুলোকে বিভিন্ন দিক-নির্দেশনাও দেয়া হয়েছে। সাতক্ষীরা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, এ বছর সাতক্ষীরা জেলায় ৫শ’৮৩টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। শারদীয় উৎসবকে নির্বিঘ্নে উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে র্যাব পুলিশের পাশাপাশি কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলার সহ-সভাপতি স্বপন কুমার শীল জানান, করোনা পরিস্থিতিতে যেন স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয় সে ব্যাপারে প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটি। সাতক্ষীরা জেলায় সর্বমোট ৫শ’৮৩টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১০৮টি মণ্ডপ, তালা উপজেলায় ১৮৬টি মণ্ডপ, কলারোয়ায় ৪৪টি, আশাশুনিতে ১০৫টি, দেবহাটায় ২১টি, কালিগঞ্জে ৫১টি এবং শ্যামনগর উপজেলায় ৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে পূজা সম্পন্ন করতে র্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কয়েক স্তরে মাঠে থাকবে আইনশৃংখলা বাহিনী। কেউ শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব পালন করবে সনাতন ধর্মাবলম্বীরা।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত