ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

সিন্ডিকেটের কবলে বন্দী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ১৮-৫-২০২৬ রাত ১২:২২

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক) এর দুর্নীতিতে সর্বকালের রেকর্ড ভেঙে গেছে । ২০২৫ এর বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করার পর ,সব সেক্টরের দুর্নীতি একটু কম হলেও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি আরো বেড়ে গেছে । ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরগুলো দুর্নীতি করতে করতে দিশেহারা হয়ে পড়েছে । অফিসের পিয়ন থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সকলের ঘাড়ে দুর্নীতির ভুত জেকে বসেছে । এ যেন দেখার কেউ নেই । আওয়ামী দোসরদের একটি বড় অংশ সরকারকে বেকায়দায় ফেলতে,তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে । সরিষার ভেতর ভুত থাকলে যেমন অবস্থা হয়, ঠিক তেমন অবস্থা বিরাজ করছে বর্তমানে জাতীয় গৃহায়ণ উন্নয়ন কর্তৃপক্ষের ভিতরে ।
নথি গায়েবসহ বিভিন্ন অপকর্মের হোতারা নিজেদের অপরাধ আড়াল করতে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে ফাঁসিয়ে দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত । 
সিন্ডিকেটের সদস্যদের কে বাঁচাতে উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও জড়িত । তার প্রমাণ মেলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম ও
সদস্য (প্রশাসন ও অর্থ ) আলমগীর হুছাইনের কথোপকথনের অডিও রেকর্ডে । অফিস সহায়ক মোঃ হাফিজ আল হোসেনের শুনানিতে, চেয়ারম্যান ফেরদৌসি বেগম আলমগীর হুছাইনের উদ্দেশ্যে বলেন, আমি বেঁচে থাকলে ওকে চাকরিচ্যুত করতেই হবে। অন্য একটি প্রসঙ্গে বলেন,মুশফিক হয়তো ওকে বাঁচানোর চেষ্টা করছেন ‌। মোঃ হাফিজ আল হোসেনের বদলীর আদেশে ভুল থাকাই লতিফার উদ্দেশ্য বলেন, আমি তোমাকে এত বিশ্বাস করি ?
জবাবে লতিফা বলেন, সরিষার ভিতরে ভুত থাকলে যেমন হয়, ফাইলগুলো উপরের অফিসারের কাছে গেলে আমার কি করার আছে ?
অফিস সহায়ক মোঃ হাফিজ আল হোসেনের শুনানি না শুনে বলেন,কি শুনবো ক্রিমিনাল তো ক্রিমিনাল ওকে ভাগিয়ে দাও,ও আমার অফিসার দের বিরুদ্ধে লেগেছে পরে সাংবাদিক লাগাবে । 

অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হট জোন হিসেবে পরিচিত মিরপুর ও মোহাম্মদপুর । জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অফিসের কর্মকর্তারা বেশিরভাগ আওয়ামী আমলে দায়িত্বপ্রাপ্ত। তবুও তারা বহাল তবিয়তে। সিন্ডিকেটের সদস্য গুলো দীর্ঘদিন ধরে তারা মিরপুর ও মোহাম্মদপুরে কর্মরত । মিরপুর ও মোহাম্মদপুরে ৯/১০ জন কর্মকর্তা আছেন যারা ৬ থেকে ১৯ বছর এখানে কর্মরত। কেউ কেউ আছেন চাকরি জীবনের শুরু থেকে অদ্যাবধি এখানে কর্মরত আছেন।

নথি গায়েব সংক্রান্ত চক্রের প্রধান হিসেবে প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মোঃ রুহুল আমিনের বদলির চিঠি পর্যালোচনা করে দেখা যায়, বিভিন্ন দুর্নীতির দায়ে বিগত ছয় মাসে তিন বার বদলির আদেশ হলেও তিনি ঘুরেফিরে ঢাকাতেই কর্মরত ছিলেন । গত ৩১/১২/২৪ ইং তারিখে দুর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট ) মোঃ রুহুল আমিন খুলনা  থেকে মিরপুর হাউজিং এস্টেটে বদলি হয়ে আসেন । মিরপুর যোগদান করার পরেই সিন্ডিকেটের অন্য সদস্যরা (কার্যভিত্তিক অফিস সহকারী) মোঃ শহীদ উল্যাহ, মোঃ তাজুল ইসলাম ও কার্যভিত্তিক পিয়ন মোঃ নিজাম শিকদার আরো বেপরোয়া হয়ে ওঠেন । মিরপুর হাউজিং এস্টেট এর অফিস সহায়ক মোঃ হাফিজ আল হোসেনের নথি গায়েব সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে, তড়িঘড়ি করে তাদের বাঁচানোর উদ্দেশ্যে গত ০৮/১২/২৫ ইং তারিখে দুর্নীতিবাজ কর্মকর্তা মোঃ রুহুল আমিন কে খুলনা হাউজিং এস্টেটে, একদিন পর ০৯/১২/২৫ ইং তারিখে সিন্ডিকেটের অন্যতম সদস্য মোঃ শহীদ উল্যাহ কে যশোর হাউজিং এস্টেটে, এবং ২৪/১২/২৫ ইং তারিখে মোঃ তাজুল ইসলাম কে দিনাজপুর হাউজিং এস্টেটে বদলি করা হয়েছে। পিয়ন মোঃ নিজাম উদ্দিন শিকদার রয়েছেন বহাল তবিয়তে  । অনুসন্ধানের বেরিয়ে এসেছে নতুন এক চমকপ্রদ ঘটনা । গত ১৪/০৬/২০১১ ইং তারিখে নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন স্বাক্ষরিত স্মারক নম্বর-জাপূক/ই,এইচ,এম-২/৯২১/৮) নিজাম শিকদার সহ আরো দুইজনকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অফিস সহকারী কাজ করার জন্য বলা হয় কিন্তু আজও পর্যন্ত সে আদেশ পরিবর্তন হয়নি । এম এল এস এস থেকে কিভাবে অফিস সহকারীর কাজ করে, কর্তৃপক্ষের পদোন্নতি ছাড়াই প্রশ্ন থেকেই যায়। এক অফিস আদেশ দিয়েই বছরের পর একজন দৈনিক হাজিরা ভিত্তিক অশিক্ষিত পিয়ন কে চেয়ার টেবিল দিয়ে বসিয়ে, ইস্যু শাখার মত একটি গুরুত্বপূর্ণ শাখায় অফিস সহকারীর কাজ করানো হচ্ছে ? প্রশ্ন উঠেছে, একজন অফিস পিয়ন কি এই দায়িত্ব পালন করতে পারে ? পদোন্নতির সঠিক নিয়ম কি ?? তাহলে কি অবৈধ অর্থে তাদের ক্ষমতার বিস্তার লাভ করেছে ?  জানা গেছে, জাগৃক এর চেয়ারম্যানের জন্মস্থান বরিশাল, অবৈধভাবে নেপাল ভ্রমণ করা পিয়ন নিজাম শিকদারের বাড়ি একই জেলায়  হওয়ায়, কার্যভিত্তিক পিয়ন হয়েও  অফিস সহকারীর দায়িত্ব দাপটের সাথে পালন করলেও, তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোন শাস্তিমূলক ব্যবস্থা ।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় প্রধান কার্যালয়ে কর্মরত কাজী আতিউর রহমান সদস্য (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন । সিন্ডিকেটের প্রধান বা জন্মদাতা হিসাবে তাকেই বলা হয় । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আওয়ামী লীগের পতন হলে তার স্থলাভিষিক্ত হন মোঃ আলমগীর হুছাইন । তিনিও হাটছেন একই পথে । যুবলীগ নেতা নিখিলের ডান হাত হিসেবে পরিচিত হিসেবে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে।।
একের পর এক জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা - কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় সংবাদ প্রচারিত হলেও কর্তৃপক্ষের কারো যেন মাথা ব্যাথা নেই । গত কয়েকদিনে দৈনিক সকালের সময় পত্রিকায় একাধিক নিউজ প্রকাশিত হলেও টনক নড়েনি কর্তৃপক্ষের । মিরপুর অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে নেপাল ভ্রমণে গিয়েছিল, সেটা নিয়ে তথ্য প্রমান সহ নিউজ প্রকাশিত  হলেও নেওয়া হয়নি কোন শাস্তিমূলক ব্যবস্থা । সবাই যেন টাকায় ম্যানেজ হতে ব্যস্ত ।

এ বিষয়ে জানতে একাধিকবার জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক ) চেয়ারম্যান ফেরদৌসী বেগম ও  হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও উত্তর দেননি । সদস্য (প্রশাসন ও অর্থ) আলমগীর হুছাইনের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও উত্তর দেননি একাধিকবার ফোন করলেও ধরেননি । এবিষয়ে জানতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সহকারী পরিচালক (অডিট) অতিরিক্ত দায়িত্ব গোলাম মেজবাহ বলেন,এটা আমার বিষয় নয়, তিনি সদস্য আলমগীর হুছাইন ও চেয়ারম্যান এর সাথে যোগাযোগ করতে বলেন ।
 
নিজাম শিকদারের সংবাদ প্রকাশিত হওয়ার পরে বিভিন্ন অপরিচিত নাম্বার থেকে প্রতিবেদকের কাছে হুমকিমুলক ফোন আসছে ।

এমএসএম / এমএসএম

সিন্ডিকেটের কবলে বন্দী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ

গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

অনুদানের টাকা কেড়ে নিয়ে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে পঙ্গু করেছে

ঢাকা বিমানবন্দরে অজ্ঞান পার্টির মূলহোতা আটক

শাহবাগ ফুল মার্কেটের বাবুল প্রসাদ: তার অপকর্মের একাল-সেকাল

পঙ্গু হাসপাতালে সহকারী পরিচালকের কক্ষে ঢুকে অস্ত্রের মুখে হুমকি ও গ্রেপ্তার একজন

জাহাঙ্গীরনগরে ছাত্রীকে ধর্ষণচেষ্টা

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে তৃণমূলের আস্থার প্রতীক এস. এম. মিজানুর রহমান রাজ

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে দেশের আবহাওয়া

বিএনএস সেন্টার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

অবৈধ দুইতলা ভবন গুঁড়িয়ে দেওয়া, পুকুরের ভরাট অংশ অপসারণ

হামে শিশু হত্যার দায়ে ইউনূসের বিচারের দাবিতে পেশাজীবিদের মানববন্ধন

আরজেএফ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত