ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাকৃবিতে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হলের উদ্বোধন


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৪:২০
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ব্রহ্মপুত্র নদের তীরে নির্মিত ‘ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হলটির উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ জাভিদুল হক ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. হুমায়ুন মিয়া। এসময় তিনি কনফারেন্স হলের জন্য দুইটি ১০০ ইঞ্চির স্মার্ট টিভি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। এছাড়াও হল নির্মাণে আর্থিক সহযোগিতা করেন সিটি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক পিএলসি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান, ডিন কাউন্সিলের আহ্বায়ক ও পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার এবং সোনালী দলের সভাপতি ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।

এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক, ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টর, সহকারী প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবির ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল নির্মাণে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে বাউরেস টিমকে কৃতজ্ঞতা জানাই বিশ্ববিদ্যালয়ের জন্য একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের নতুন স্থাপনা গড়ে তোলার জন্য।

তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ গেস্ট হাউসকেও আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করছি। শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে যেকোনো ভালো উদ্যোগে বিশ্ববিদ্যালয় বিনিয়োগ করবে।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড