বর্ণিল আয়োজনে গবির আইন বিভাগে বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সাভারের গণ বিশ্ববিদ্যলয়ে (গবি) বর্ণাঢ্য আয়োজনে আইন বিভাগের ২৬ তম ব্যাচের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ই মে) সকাল ১০ টায় একাডেমিক ভবনের মিলনায়তন কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।
বিদায়ী শিক্ষার্থীর বক্তব্যে তামান্না হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময়টা স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। নিয়ম করে ক্লাস করা ও সহপাঠীদের সাথে আড্ডা ও হবে না। আজকে থেকে প্রাতিষ্ঠানিক জীবনের সমাপ্তি ঘটেছে। সকলের যাত্রা শুভ হোক।
আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক আতাউর রহমান খান বলেন, ডা. জাফরুল্লাহ এর সম্মতিতে গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের যাত্রা আমার হাত ধরেই শুরু হয়েছে। পারববারিক আইন, ভূমি আইন, প্রশাসনিক আইন সম্পর্কে ট্রেনিং দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে আইন বিভাগের যাত্রা শুরু। এটি প্রানবন্ত বিভাগ। আইন পড়ে আইনীপেশায় যেতে হবে এমন বাধ্যবাধকতা নেই, আইন পড়ে শিক্ষার্থীরা রাজনীতীবিদ, অর্থীনীতিবীদ ও কৃষিজীবী হয়ে মানবসেবী হতে পারে। আইন হলো অস্ত্রের মতো।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, এটা শুধু ডিগ্রি অর্জন। জীবনের দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে নতুন জীবনে পদার্পণ করেছো। সকলের দায়িত্ব দেশের সেবা করা এবং ন্যায়নীতির ভিত্তিতে কাজ করা।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিভাগটির ভারপ্রাপ্ত প্রধান মনজুরুল ইসলাম বলেন, আজকের বিদায়ের মূহুর্ত আনন্দঘণ ও বিষাদময়। বিদায় শুধু আনুষ্ঠানিকতা মাত্র। বিশ্ববিদ্যালয়ের সাথে তোমাদের সহজাত সম্পর্ক রয়েছে, যা ছিন্ন করার উপায় নেই। সকলেই ইতিহাসের অংশ হিসেবেই গণ্য হবে।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি, জিএস, সাংস্কৃতিক সম্পাদক ও কার্যকরী সদস্যরা।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে কুবির তিন উদ্ভাবনী প্রকল্প
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি গবির রাকিব
ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
Link Copied