ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ দিনের ছুটিতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয়


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ১৮-৫-২০২৬ বিকাল ৫:২৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ দিনের ছুটিতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)। আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, অফিস ও ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ ( সিকিউরিটি, ফার্মসহ অন্যান্য) কার্যক্রম সংশ্লিষ্ট প্রশাসনের নির্দেশনা অনুযায়ী যথারীতি চলবে। 

ঈদের ছুটি শেষে আগামী ৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ করে দিতেই এ ছুটি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ছুটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বাড়ি ফেরার প্রস্তুতিও শুরু হয়েছে।

এমএসএম / এমএসএম

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু