গবির অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা শেষ, বিজয়ীদের পুরস্কার প্রদান
গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জিবিডিএস) আয়োজিত ‘অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলা বিভাগে ‘উন্মেষ’ এবং ইংরেজি বিভাগে ‘Verotas’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসসি সভাকক্ষে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বাংলা ও ইংরেজি দুই ভাষায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাংলা বিতর্কের বিষয় ছিল “এই সংসদ মনে করে, বিশ্ববিদ্যালয় গুলোর সংকট রাজনীতি নয়; বরং শিক্ষাগত ও কাঠামোগত দুর্বলতা।” এ বিষয়ে বিরোধী দল ‘উন্মেষ’ বিজয়ী হয়। অন্যদিকে ইংরেজি বিতর্কের মোশন ছিল “This House Regrets the Rise of Bite-Sized Media Journalism.” এ বিভাগে বিজয়ী হয় ‘Verotas’।
উদ্বোধনী বক্তব্যে জিবিডিএসের সাধারণ সম্পাদক বিজয় বলেন, “ফাইনালে অংশ নেওয়া দলগুলো তাদের একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এ পর্যায়ে পৌঁছেছে। প্রতিযোগিতা শুরুর পর থেকে সবাই সংগঠনকে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করেছে।”
সভাপতির বক্তব্যে জিবিডিএসের সভাপতি মো. রুম্মান হোসেন বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফলভাবে এই আয়োজন সম্পন্ন করতে পেরেছি। যারা আজ বিজয়ী হয়েছে এবং যারা হতে পারেনি সবার পরিশ্রমই সমানভাবে মূল্যবান। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে সবাই নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে বলে আমি আশাবাদী।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, সংগঠনের শিক্ষক উপদেষ্টাগণ, বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান ও এজিএস সামিউল ইসলাম সোভন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার ও সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে কুবির তিন উদ্ভাবনী প্রকল্প
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি গবির রাকিব
ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা