পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশের পর
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অবৈধ সিন্ডিকেটের হোতা আলমগীর হুছাইন এর বদলী
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক) এর নথি গায়েব সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দৈনিক সকালের সময় পত্রিকায় গত ০৩/০৫/২০২৫ ইংরেজি তারিখ হতে নথী গায়েব সহ নানান দুর্নীতির তথ্য-প্রমাণসহ একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় ।
প্রতিবেদনে জাগৃকের চেয়ারম্যান সহ সিন্ডিকেটের অন্যতম প্রধান হোতা, আওয়ামী যুবলীগের নেতা নিখিলের ডানহাত হিসেবে পরিচিত সদস্য ( প্রশাসন ও অর্থ) মোঃ আলমগীর হুছাইন,একেএম শামসুদ্দোহা পাটোয়ারী, নথি গায়েবসহ একাধিক অভিযোগে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) মোঃ রুহুল আমিন, কর্তৃপক্ষের অনুমতির না নিয়ে নেপাল ভ্রমণকারী তিনজন কার্যভিত্তিক অফিস সহকারি মোঃ শহীদ উল্যাহ, মোঃ তাজুল ইসলাম ও এমএলএসএস (পিয়ন) মোঃ নিজাম শিকদার দের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয় ।
উক্ত সংবাদের সূত্র ধরেই আজ ১৯/০৫/২০২৫ ইং তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে,সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত স্মারক নম্বর: ০৫.০০.০০০০,০০০,১৩১,০০,০০০১.২৬.৪০৭ সদস্য (প্রশাসন ও অর্থ) আলমগীর হুছাইন (১৫৭৬০) কে বদলী করে সদস্য (যুগ্মসচিব), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে বদলী করা হয়েছে ।
আদেশে দুই নম্বর কলামে উল্লেখ করা হয়, উপরে উল্লেখিত কর্মকর্তা আগামী ২৪.০৫.২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় তিনি ২৪.০৫.২০২৬ তারিখ অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সিন্ডিকেটের আরো দুর্নীতি, স্ত্রী পরিজন আত্মীয়স্বজনের নামে কোটি কোটি টাকার অবৈধ প্লট ও ফ্লাটের সংবাদ নিয়ে আসছি
এমএসএম / Aminur
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ