ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০-৫-২০২৬ দুপুর ৪:৪৭

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে  আগামী ২২ মে থেকে ৬ জুন ২০২৬ পর্যন্ত সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

 ২০ মে (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগ ও প্রয়োজনীয় সেবাসমূহ সীমিত পরিসরে চালু রাখা হবে। আগামী ৬ জুন থেকে প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও জানানো হয়েছে।


এদিকে ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে বিকেল ৫টা থেকে ৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। পরবর্তীতে ৬ জুন সকাল ৬টায় হলগুলো পুনরায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটিকালীন সময়ে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নে হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা