ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

হাইকোর্টের নির্দেশ অমান্য

পদ্মা অয়েল পিএলসিতে ৯ কর্মকর্তাকে স্থায়ীকরণ


কমল চৌধুরী   photo কমল চৌধুরী
প্রকাশিত: ২০-৫-২০২৬ বিকাল ৫:৪৬

তেল বিপণনকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসিতে  ৯ জন কর্মকর্তাকে স্থায়ীকরণের জন্য সম্প্রতি  হাইকোর্টের নির্দেশ থাকলে ও তা অমান্য করেছে কোম্পানি । এ ৯ জন চুক্তিভিত্তিক কর্মকর্তা কাজ করছেন ১৫ বছর ধরে।  এসব কর্মকর্তার নিয়োগ স্থায়ী করতে ২০১৯ সালের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত হয়। তবু আটকে আছে এসব  স্থায়ী নিয়োগ। অস্থায়ী এই চাকরির ফলে তাঁদের বয়স বাড়ে, বেতন-ভাতা বাড়ে না।

এদিকে এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সম্প্রতি ভুক্তভোগী ৯ কর্মকর্তা হাইকোর্টে ২০২৩ সালে একটি রিট আবেদন করেন (মামলা নং-১১৮৯৮)।  ২০২৫ সালের ২৬ অক্টোবর হাইকোর্ট পদ্মা অয়েল  পিএলসিতে ৯ কর্মকর্তাকে স্থায়ীকরণ ও  তাদের বকেয়া সকল বেনিফিট প্রদানের নির্দেশ দেন।অথচ  হাইকোর্টের নির্দেশ অমান্য করে অদ্যাবদি পদ্মা অয়েল পিএলসিতে ৯ কর্মকর্তার চাকরি স্থায়ী  করেনি।

কোম্পানির চাকরি প্রবিধান ২০২১-এর ৯ ধারায় বলা হয়েছে, পরিচালনা পর্ষদের অনুমতি ছাড়া কোনো চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে না। তবে ইতিমধ্যে নিয়োজিত চুক্তিভিত্তিক কর্মচারী ও কর্মকর্তাদের তাঁদের বয়স শিথিলপূর্বক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে কোম্পানিতে স্থায়ী করা যাবে।
জানা গেছে, বর্তমানে পদ্মা অয়েলে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মকর্তারা বেতন-ভাতা বাবদ পাচ্ছেন ৩০ হাজার এবং কর্মচারীরা পাচ্ছেন ১০-১২ হাজার টাকা। জানা গেছে, বর্তমানে পদ্মা অয়েলে ২৭ জন কর্মকর্তা ও ৮৯ জন কর্মচারীকে স্থায়ীকরণ করা হচ্ছে না রহস্যজনক কারণে। তাঁরা কোম্পানির ৫% লভ্যাংশ, চিকিৎসা-ভাতা, ছুটিসহ সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। যেখানে কোম্পানির একজন স্থায়ী শ্রমিক, স্টাফ ও ড্রাইভার বেতন-ভাতাসহ মাসিক ৫০ হাজার থেকে ৭০ হাজার টাকা পান। সেখানে একজন অস্থায়ী শ্রমিক খাটছেন ১০ থেকে ১২ হাজার টাকায়। আর যেখানে একজন চুক্তিভিত্তিক কর্মকর্তা ৩০ হাজার টাকা পাচ্ছেন। অথচ তাঁদের যোগ্যতা এমবিবিএস, এমএ/এমএসসি/এমকম/এমবিএ/বিএজি, সেখানে একজন স্থায়ী কর্মকর্তা পাচ্ছেন বেতন-ভাতা ও মেডিকেল ভাতা, উৎসব ভাতা ও লভ্যাংশসহ গড়ে ৭৫ হাজার থেকে ৮৫ হাজার টাকা।

২০০৯ সালে ১৮ জনকে এবং ২০১২ সালে ৮৮ জন কর্মচারীকে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ বাণিজ্যের মাধ্যমে স্থায়ীকরণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ২০১৯ সালে লোক দেখানো বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বাইরে থেকে ড্রাইভার পদে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। অথচ ১৮ থেকে ২০ বছর কর্মরত ড্রাইভারদের স্থায়ী করা হয়নি। চাকরি স্থায়ী না হওয়ায় বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার ক্ষেত্রেও বৈষম্যের শিকার হচ্ছেন ১১৬ কর্মচারী। 

 

এমএসএম / এমএসএম

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন