ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৯-১০-২০২১ রাত ১১:৫
ফরিদপুরের বোয়ালমারীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম আয়েশা (৫)। সে বোয়ালমারী পৌরসভার ৭ নং ওয়ার্ডের ছোলনা গ্রামের ভ্যান চালক সাইফার শেখের মেয়ে। আয়েশা তিন ভাই বোনের মধ্যে সবার ছোট। শনিবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 
নিহতের চাচা মো. আবুল হোসেন জানান, সাইফার শেখের পাঁচ বছর বয়সী মেয়ে আয়েশা শনিবার বিকেল ৪টার দিকে বাড়ির পাশের পুকুরের পাড় দিয়ে যাচ্ছিল। পাড়ের এক জায়গা পানিতে ডুবে যাওয়ায় ডোবা স্থানে গাছের গুঁড়ি ফেলা ছিল। আয়েশা ওই গাছের গুঁড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় সম্ভবত পা পিছলে পুকুরের পানিতে পড়ে যায়। আয়েশাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানিতে ভেসে থাকা অবস্থায় দেখতে পাওয়া যায়। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শরিফুল ইসলাম জানান, আয়েশাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা