ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে টানা ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশ অনুযায়ী, আজ ২৩ মে ২০২৬ থেকে ০৭ জুন ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ০৩ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে।এছাড়াও আগামী ০৫ জুন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৬ জুন পবিত্র আশুরা উপলক্ষে এক দিনের ছুটিও ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটিকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রহরী ও আনসার সদস্যরা নিজ নিজ দায়িত্ব যথারীতি পালন করবেন।
পাশাপাশি বিভিন্ন বিভাগ, দপ্তর ও আবাসিক হল প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।দীর্ঘ এ ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যে শিক্ষার্থীদের মাঝে ঈদ আনন্দের আমেজ বিরাজ করছে। অনেক শিক্ষার্থী নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত নোটিশে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য