ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ৪:৩১
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। রোববার (৬ জুন) জেলা কালেক্টরেট চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
 
জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশফেকুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা প্রমুখ।
 
সভায় জেলা রেজিস্ট্রার, উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা বুথ ও হেল্পডেস্ক উদ্বোধন করা হয়।
 
সভায় জানানো হয়, সেবা সপ্তাহে অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অর্পিত সম্পত্তির লিজমানি আদায়, খতিয়ানের সার্টিফায়েড কপির আবেদন গ্রহণ করা হবে। জনসাধারণকে সেবা গ্রহনের জন্য জানানো হয়।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়