ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ২৪-৫-২০২৬ দুপুর ৩:৩৩

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি চিকিৎসাসেবা দিচ্ছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১৮ শিক্ষার্থী।

শনিবার (২৩ মে) সকাল ৯টা থেকে স্বাস্থ্যসম্মত পশু বিক্রি ও সেবার মান নিশ্চিত করতে তারা এ কার্যক্রম শুরু করেন, যা চলবে আগামী মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত।

প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) সূত্রে জানা যায়, রাজধানীর ২৯টি কোরবানির পশুর হাটে প্রাণীর প্রাথমিক চিকিৎসাসেবা দিতে মোবাইল ভেটেরিনারি মেডিকেল টিম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমে গণ বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থীসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। মোট ৮৭ জন ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা। সংশ্লিষ্ট কর্মকর্তা ও সিনিয়র ভেটেরিনারিয়ানদের তত্ত্বাবধানে তারা হাটে ভ্রাম্যমাণ সেবা প্রদান করছেন।

রাজধানীর ২১ নম্বর ওয়ার্ডের মেরুল বাড্ডা কাঁচাবাজার সংলগ্ন কোরবানির পশুর হাটে দায়িত্ব পালনরত গবি শিক্ষার্থী আব্দুল মাজেদ সালাফি বলেন, “আমরা হাটে অসুস্থ ও দুর্বল পশুর প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। পাশাপাশি খামারি ও ক্রেতাদের পশুর সঠিক পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা ও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন করছি। মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নতুন বিষয় শেখার সুযোগ পাচ্ছি। ঈদের সময় পরিবারের সঙ্গে না থেকে প্রাণীসেবায় যুক্ত থাকতে পারা আমাদের জন্য দায়িত্ব ও অভিজ্ঞতার একটি বড় সুযোগ।”

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩ হাজার ৬০০টিরও বেশি অস্থায়ী ও স্থায়ী পশুর হাট বসানো হবে। এসব হাটে প্রায় দুই হাজার মোবাইল ভেটেরিনারি টিম দায়িত্ব পালন করবে।

গত ২১ মে সকালে ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) কোরবানির পশুর হাটে গবাদিপশুর প্রাথমিক চিকিৎসাসেবাসহ হাটের সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রমের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা