মুগদার মানিকনগরে গভীর রাতে প্রাইভেটকার থেকে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগ, গাড়ি জব্দ
রাজধানীর মুগদা থানা এলাকার মানিকনগর বালুরমাঠ পাকা রাস্তার পাশে গভীর রাতে একটি প্রাইভেটকারকে কেন্দ্র করে ৩২ কেজি গাঁজা পাচারের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সন্দেহজনক গতিবিধির পর গাড়ি থেকে বস্তাভর্তি মাদক সরানোর চেষ্টা করা হলে ঘটনাটি প্রকাশ্যে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ভুতের গলির সামনে একটি প্রাইভেটকার প্রবেশ করে যার নাম্বার ঢাকা মেট্রো গ ২৬-৮২৮৯। গাড়িটিতে দুই নারী ও একজন যুবক অবস্থান করছিলেন। এলাকাবাসীর সন্দেহ হলে তাদের একজনকে জিজ্ঞাসা করা হয়, তারা কার বাসায় এসেছেন। তখন এক নারী জানান, তিনি আত্মীয়ের বাসায় এসেছেন এবং পরিচিতজন এসে তাকে নিয়ে যাবে, তবে বাসা চিনেন না। পরে তারা সেখান থেকে চলে যান বলে জানা যায়।
এলাকার এক স্থানীয় সাংবাদিক ও উপস্থিত কয়েকজন ব্যক্তি গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে করে নজরদারি চালানোর পরামর্শ দেন। অভিযোগ রয়েছে, রাত প্রায় ২টার দিকে বস্তাভর্তি গাঁজা পাচারের সময় কয়েকজন যুবক তাদের চ্যালেঞ্জ করলে গাড়িতে থাকা দুই নারী ও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং কিছু মালামাল ফেলে রেখে যান।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে মোট আটটি প্যাকেট ছিল,এক একটি প্যাকেটের ভিতরে ৪ কেজি করে ছিল যার মধ্যে কয়েকটি সরিয়ে ফেলার অভিযোগও উঠেছে। পরে এলাকাবাসীর ভিড় জমে গেলে স্থানীয় সাংবাদিক পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত কর্মকর্তাদের মধ্যে তদন্ত কর্মকর্তা শিশির কুমার কর্মকার, ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম বাহাদুর, এএসআই আলিম, কনস্টেবল সুলতান ও অন্যান্য সদস্য ছিলেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, কনস্টেবল সুলতান ঝুঁকি নিয়ে পাশের একটি ভবনের নিচে তল্লাশি চালিয়ে আরও কয়েকটি গাঁজার প্যাকেট উদ্ধার করেন। এ বিষয়ে উপস্থিত একাধিক ব্যক্তি তার ভূমিকার প্রশংসা করেন।
তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া মাদক কার হতে পারে—এ নিয়ে স্থানীয়দের মধ্যে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কেউ একজনের নাম বলছেন, আবার কেউ অন্যজনের সংশ্লিষ্টতার কথা বলছেন। তবে প্রকৃত মালিক বা জড়িতদের বিষয়ে তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।
পুলিশ জানিয়েছে, একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং গাড়ির নম্বর ঢাকা মেট্রো গ ২৬-৮২৮৯ ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মানিকনগর বালুর মাঠে এলাকার জনগণে সাংবাদিকদের জানায় এলাকায় এতটাই মাদকের ছড়িয়ে পড়েছে চালান দেখলে তা বুঝা যায়। জনগণের সন্দেহ এত বড় চালানোর গাঁজা লতা, আবুল, রিনা, মাল, বুদ্ধার মাল, হিরার মা বুড়ির, সুনি মাইকের মাল এদের ভিতরে কেউ একজন এনেছে। এখন পুলিশ ৩২ কেজি গাঁজা কার মাল তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে
এমএসএম / এমএসএম
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি