ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​দেখা নেই পাইকারদের রাণীনগরে চামড়া কিনে চরম বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২-৬-২০২৬ দুপুর ২:২০

 নওগাঁর রাণীনগরে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া কিনে চরম বিপাকে পড়েছেন স্থানীয় মৌসুমী ব্যবসায়ীরা। প্রতি বছর কোরবানির পরপরই চামড়া কিনে পাইকারদের কাছে দ্রুত বিক্রি করতে পারলেও এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। চামড়া কেনার পর থেকে পাইকার কিংবা ট্যানারি প্রতিনিধিদের কোনো দেখা মিলছে না। ফলে বাধ্য হয়ে ব্যবসায়ীরা চামড়ায় লবণ দিয়ে ঘরের বারান্দায় বা গুদাম ঘরে স্তূপ করে রাখছেন। একদিকে চামড়া বিক্রি না হওয়ার আশঙ্কা অন্যদিকে অতিরিক্ত খরচের কারণে বড় ধরনের লোকসানের আতঙ্কে দিন কাটছে তাদের।

ব্যবসায়ীরা জানান, প্রতি বছর যে সমস্ত পাইকারদের সাথে তারা ব্যবসা করতেন তারা এবারও কোরবানির আগে চামড়া কেনার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু চামড়া কেনার পর এখন আর সেই পাইকাররা যোগাযোগ রাখছেন না। ফোন করলেও কোনো সদুত্তর মিলছে না।

উপজেলার ৮টি ইউনিয়নে এবার কোরবানির পর বিভিন্ন মাপের গরুর চামড়া প্রকারভেদে ৪০০ থেকে ৯০০ টাকা দরে কিনেছেন মৌসুমী ব্যবসায়ীরা। স্বাভাবিক সময়ে এই কাঁচা চামড়া দ্রুত পাইকারদের কাছে হাতবদল করে তারা কিছুটা লাভ পেতেন। কিন্তু এবার বাজার স্থবির হয়ে পড়ায় চামড়া রক্ষায় লবণ দিয়ে তা সংরক্ষণ করতে হচ্ছে।

​ব্যবসায়ীরা জানান ​কাঁচা চামড়া সংরক্ষণের জন্য প্রতি পিস চামড়ায় আরও প্রায় ২৫০ টাকা অতিরিক্ত খরচ যোগ হচ্ছে।

​ঈদকে সামনে রেখে বাজারে লবণের দামও বস্তাপ্রতি প্রায় ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে যা ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।​উপজেলার কুবড়াতলী গ্রামের মৌসুমী চামড়া ব্যবসায়ী  জানান এবারে আমি প্রায় ৩ হাজার পিস গরুর চামড়া ক্রয় করেছি। প্রতি বছর চামড়াগুলো দুই-এক দিনের মধ্যে বিক্রি হয়ে যেত। কিন্তু এবার কোনো পাইকার বা ট্যানারি প্রতিনিধি আমাদের কাছে না আসায় বাধ্য হয়ে লবণজাত করে খোলা জায়গায় পলিথিন টাঙিয়ে রাখছি। লাভ তো দূরের কথা আসল টাকা উঠবে কি না জানি না।

​একই গ্রামের ব্যবসায়ী মোতালেব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন প্রায় ৮০০ গরুর চামড়া কিনে যেন বিপাকে পড়েছি। একটি চামড়াও এখন পর্যন্ত বিক্রি করতে পারিনি। কেউ যদি এখন নিতে চায় যেকোনো দামে আমি ছেড়ে দিতে রাজি আছি।

​এদিকে ছাগলের চামড়ার বাজার আরও করুণ। হরিশপুর গ্রামের ব্যবসায়ী মহাতাব হোসেন জানান, "এবার খাসির চামড়া নেওয়ার মতো কোনো লোকই পাওয়া যায়নি। যারা গরুর চামড়া কিনেছেন তাদেরকেই খাসির চামড়াগুলো বিনামূল্যে (এমনিতেই) দিয়ে দিতে হয়েছে।

​সরকারি মূল্য নির্ধারণ ও বর্তমান বাস্তবতাবাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক এ বছর ঢাকার ভেতরে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা এবং ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রাণীনগরের মাঠপর্যায়ের বাস্তব চিত্রে এই মূল্যের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। পাইকার না থাকায় সরকারি এই দাম কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ রয়েছে।

​এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুলহাসান জানান চামড়া যেন নষ্ট না হয় সেদিকে প্রশাসন সতর্ক দৃষ্টি রাখছে।

​তিনি বলেন এবারে চামড়া সুরক্ষায় উপজেলার প্রায় ১১টি প্রতিষ্ঠানে ৫ টন লবণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ঈদের আগেই চামড়া কীভাবে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করা যায়, সে বিষয়ে মৌসুমী ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে