ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় পুকুর নিয়ে বিরোধ: মাছ লুট ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৭-৬-২০২৬ বিকাল ৫:১৮
রংপুরের কাউনিয়া উপজেলায় মৌখিক ইজারায় নেওয়া একটি পুকুর দখল, মাছ লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মৎস্যচাষি মো. সোহেল রানা।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলা স্কাউট ভবনের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, উপজেলা ভূমি অফিসের অধীনে নিজপাড়া মৌজার একটি পুকুর তিনি আড়াই বছর ধরে মৌখিক ইজারায় ভোগদখল ও মাছ চাষ করে আসছেন। বর্তমানে ওই পুকুরে প্রায় ৮ লাখ টাকার মাছ রয়েছে।
তিনি জানান, গত ৬ জুন এলাকার মদন সিংহ, হাবিবুর রহমানসহ কয়েকজন ব্যক্তি জোরপূর্বক পুকুর থেকে মাছ ধরতে শুরু করেন। এতে বাধা দিলে তারা তার স্ত্রীকে গালিগালাজ করেন। একপর্যায়ে লাঠিসোটা নিয়ে বাড়িতে প্রবেশ করে মারধর এবং প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সোহেল রানা নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
এ ঘটনায় কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত