ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নিখোঁজের ৬মাস পর গুলশান উদ্বার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১০-১০-২০২১ দুপুর ২:৩১
নিখোঁজ হন গুলশান (৩৩) নামে এক ইতালি প্রবাসীর স্ত্রী ব্যাংকে টাকা উত্তোলন করতে গিয়ে। নিখোঁজের পর একে অপরের নামে অপহরণে পর হত্যা ও মরদেহ গুম করার অভিযোগ তুলে শ্বশুরবাড়ির লোকদের আসামি করে মামলা করেন তার বাবা। আবার একই অভিযোগে পাল্টা মামলা করেন গুলশানের শ্বশুরবাড়ির লোকজন। অবশেষে নিখোঁজের ছয় মাস পর গুলশানকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ।
 
শনিবার (৯ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের ভৈরব বাজার থেকে তাকে উদ্ধার করা হয়েছে। গুলশান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিটঘর গ্রামে জাহাঙ্গীর মিয়ার মেয়ে ও একই উপজেলার পানিশ্বর ইউনিয়নের বলিবাড়ি গ্রামের ইতালি প্রবাসী আলাল উদ্দিনের স্ত্রী। জানা যায়, টানা ১০ বছর স্বামী আলাল উদ্দিন ইতালিতে থাকায় গৃহবধূ গুলশান দুই সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। ২১ এপ্রিল বিটঘর গ্রাম থেকে নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী গুলশান। এ ঘটনায় পরদিন ২২ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় সাধারণ ডায়েরি করেন গুলশানের বাবা জাহাঙ্গীর মিয়া।
নিখোঁজের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হলে গুলশানের শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ির লোকজন একে অপরের বিরুদ্ধে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করার অভিযোগ এনে পাল্টাপাল্টি মামলা করেন। অবশেষে নিখোঁজের ৬ মাস পর গুলশানকে উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, একটি ফোন কল পেয়ে গুলশানকে ভৈরব বাজার থেকে উদ্ধার করা হয়েছে। আমরা এ ঘটনাটি নিবিড়ভাবে তদন্ত করছি। দুই পরিবারকেই ডাকা হয়েছে। আশা করছি জিজ্ঞাসাবাদে নিখোঁজের আসল রহস্য উদ্ঘাটন হবে।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু