ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নিষিদ্ধ ছাএলীগের হামলায় আহত ডিআইইউ ছাত্র নেতা


কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ photo কাজী মুহাম্মদ মাহিম, ডিআইইউ
প্রকাশিত: ৮-৬-২০২৬ দুপুর ২:৫

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা মো. রফিকুল ইসলাম প্রামাণিকের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে । হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতের স্বজন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটিতে রফিকুল ইসলাম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রোববার রাতেই তার ঢাকায় ফেরার কথা ছিল। তবে রাত ১০টার দিকে বাড়িতে অবস্থানকালে একদল হামলাকারী তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রফিকুল ইসলাম দাবি করেন, হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। পূর্বপরিকল্পিতভাবে তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা শিক্ষার্থী ও সংগঠকদের বিভিন্ন স্থানে হামলার শিকার হতে হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হামলায় রফিকুল ইসলামের নাকের হাড় ভেঙে গেছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা একটি মামলা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা