ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইবি'র শিক্ষক মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-৬-২০২৬ দুপুর ২:১৯

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন।

রোববার (০৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫) এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেনকে আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। পাশাপাশি ভোগ করবেন পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা। একইসাথে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন বলেন, আমাকে যোগ্য মনে করে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। এ ব্যাপারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, এর পূর্বে অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদের সভাপতি এবং বর্তমানে ইউট্যাব ইবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমএসএম / এমএসএম

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট