ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হেমায়েত জাহানকে ইউট্যাবের শুভেচ্ছা


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-৬-২০২৬ দুপুর ১১:৪৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), পবিপ্রবি ইউনিট।
মঙ্গলবার (৯ জুন) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ইউট্যাব, পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় পবিপ্রবি পরিবার গর্বিত ও আনন্দিত।
বার্তায় ইউট্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর দীর্ঘ শিক্ষাজীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম নতুন মাত্রা লাভ করবে। একই সঙ্গে জ্ঞানচর্চা, উদ্ভাবন এবং মানবিক মূল্যবোধের বিকাশে পবিপ্রবি আরও সমৃদ্ধ হবে।
বিবৃতিতে আরও বলা হয়, একজন যোগ্য ও দক্ষ শিক্ষাবিদকে পবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নবনিযুক্ত উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন নেতৃবৃন্দ।
ইউট্যাব, পবিপ্রবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের পক্ষ থেকে এ অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

Aminur / Aminur

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা