বিশ্ব পরিবেশ দিবসে বাকৃবিতে পরিবেশ সচেতনতা র্যালি
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিবেশ সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে র্যালিটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল বাতেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড জি এম মুজিবর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক, শিক্ষক- শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করা আমাদের অস্তিত্বের স্বার্থেই অত্যন্ত জরুরি। পরিবেশ ভালো না থাকলে যেকোনো ইকোসিস্টেমের ক্ষুদ্রাতিক্ষুদ্র জীব থেকে শুরু করে প্রতিটি উপাদানই বিপর্যয়ের মুখে পড়বে। তাই পরিবেশ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন এবং তা বাস্তবে প্রতিপালন করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। পাশাপাশি যারা এখনও এ বিষয়ে সচেতন নন, তাদের মাঝেও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে হবে।
র্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার ও শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনের সড়ক প্রদক্ষিণ করে হেলিপ্যাড চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক দুটি নাগেশ্বর গাছের চারা রোপণ করেন।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু