ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পবিপ্রবিতে সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ উপাচার্যের


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২৬ বিকাল ৬:২২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন দপ্তরের শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য  অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। এ সময় তিনি সততা, জবাবদিহিতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
১১ জুন (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের  সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী, আরটিসির পরিচালক অধ্যাপক ড. মামুন-উর-রশিদ, অর্থ ও হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. জসীম উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডাইরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেলের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষারসহ বিভিন্ন দপ্তরের শাখা প্রধানরা।
উপাচার্য  অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, "বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষা প্রদানের প্রতিষ্ঠান নয়; এটি জ্ঞান সৃষ্টি, গবেষণা, উদ্ভাবন এবং মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিকল্প নেই।"
তিনি আরো বলেন, "অতীতে বিভিন্ন কারণে পবিপ্রবিতে শিক্ষার প্রত্যাশিত পরিবেশ ব্যাহত হয়েছিল। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে সেই পরিস্থিতি উত্তরণে কাজ করা হবে। পবিপ্রবিকে দেশের অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ পরিণত করাই প্রশাসনের লক্ষ্য।"
শাখা প্রধানদের উদ্দেশে তিনি আরো জানান, "প্রতিটি দপ্তরের দক্ষ ও স্বচ্ছ কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে। শিক্ষার্থী কল্যাণ, একাডেমিক উৎকর্ষ ও গবেষণার প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
এ সময় সভায় অংশগ্রহণকারীরা প্রশাসনিক কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং গবেষণার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

Aminur / Aminur

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ

এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে

ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত

মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর

প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু