ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গণ বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ১২-৬-২০২৬ দুপুর ১১:৫১

প্রকৃতিতে বইছে ফলের সুবাস। বাহারি রং আর স্বাদের ফলের পসরা নিয়ে সেজেছে প্রকৃতি। সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে টক-মিষ্টি নানা ফলের স্বাদ ভাগাভাগি করতে ‘মৌসুমি ফল উৎসব’ এবং ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’র আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে গবিসাস কার্যালয়ে মৌসুমি ফল উৎসব এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফল-ফুলের গাছ রোপণ করে বছরের কর্মসূচি সম্পন্ন হয়।

আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু, লটকন, আমলকি, ড্রাগন, আনারস, করমচা, কলাসহ বাহারি এবং নানা স্বাদের ফলের সমারোহে আয়োজিত হয় মৌসুমি ফল উৎসব। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা,  গকসু  ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং গবিসাসের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী এবং মাঠকর্মীদের মাঝে ফল বিতরণ করা হয়।

ফল উৎসবের আনুষ্ঠানিকতা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন এবং রেজিস্ট্রার ওহেদুজ্জাম উপস্থিতিতে ক্যাম্পাসে বিভিন্ন ঔষধি ও ফল গাছ রোপণ করে কর্মসূচি পালন করা হয়।

ফল উৎসব সম্পর্কে গকসু সহ-সভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, বাংলাদেশের মাটি ফল উতপাদনের জন্য উতকৃষ্ট। আর ফল উৎসব আবহমান কালের সাথে জড়িত। গবিসাস এই ধারাবাহিকতা ধরে রেখেছে এজন্য গবিসাসকে ধন্যবাদ।

উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, গবিসাস প্রতিবছরই এমন দারুণ ভাবে ফল উৎসব এবং বৃক্ষ রোপণ করে থাকে। আসলে মৌসুমি ফল সবারই খাওয়া উচিত। প্রতিটা ফলে প্রতিটা মৌসুমের প্রতিষেধক থাকে। একই সাথে সবারই বৃক্ষ রোপণ করা উচিত। প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ ছাড়া অন্য কোনো মাধ্যম নাই। গবিসাসের বাৎসরিক এসকল কার্যক্রম আসলেই প্রশংসনীয়।

গবিসাসের সভাপতি মোজাহিদুল নিরব বলেন, 'সংবাদ চর্চার পাশাপাশি সুন্দর সবুজ ভবিষ্যত নিশ্চিত এবং দেশীয় ফলের ঐতিহ্য চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের উপকারীতা এবং দেশীয় ফলের গুণাগুণ সম্পর্কে জানিয়ে সংবাদ প্রচারের মতোই পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া আমাদের আয়োজনের লক্ষ্য। গবিসাসের চিরাচরিত এই আয়োজন ভবিষ্যতেও অব্যহত থাকবে এবং পাশাপাশি অন্যান্য সংগঠন এসব পরিবেশবান্ধব এবং দেশীয় ঐতিহ্যমূলক কার্যক্রমে উদ্বুদ্ধ হবে বলে আশাকরি।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা