ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছে কুবি, শূন্য ক্যাম্পাস পাচ্ছে পূর্ণতা


প্রীতম কান্তি গোপ, কুবি photo প্রীতম কান্তি গোপ, কুবি
প্রকাশিত: ১৩-৬-২০২৬ দুপুর ১:৪

​পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের দীর্ঘ তিন সপ্তাহেরও বেশি ছুটি শেষে আবারও প্রাণচঞ্চল হয়ে উঠছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস। ছুটির দিনগুলোয় লাল মাটির এই প্রাঙ্গণে যে নিস্তব্ধতা নেমে এসেছিল, শিক্ষার্থীদের পদচারণায় তা কেটে গেছে। হলের করিডোর, প্রধান ফটক, চত্বর, শহীদ মিনার কিংবা আড্ডায় মুখরিত মুক্তমঞ্চ সবখানেই ফিরছে চেনা কোলাহল। 

ছুটির দীর্ঘ দিনগুলোয় লাল মাটির এই ক্যাম্পাস যেন এক সুনসান রূপ ধারণ করেছিল। বাসের হর্ন, শিক্ষার্থীদের কোলাহল, অ্যাকাডেমিক লাইফের চেনা ব্যস্ততা কিংবা শহিদ মিনারের চারপাশের চেনা মুখগুলোর কোনো আনাগোনাই ছিল না। চিরচেনা সেই শূন্যতা কাটিয়ে প্রিয় ক্যাম্পাসের টানে, বন্ধুদের, প্রিয় মানুষদের টানে আবারও ক্যাম্পাসে ফিরছেন শিক্ষার্থীরা। আগামী রবিবার (১৪ জুন) শুরু হতে যাচ্ছে পুরোদমে অ্যাকাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম আর মাধ্যমে প্রাণ ফিরতে যাচ্ছে ক্যাম্পাসের প্রতিটি আনাচে-কানাচে।

কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। ট্রেন কিংবা দূরপাল্লার বাসে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছেছেন আবাসিক হল বা ক্যাম্পাসের আশেপাশের ভাড়া বাসায়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, দক্ষিণ মোড় ও আবাসিক হল এলাকায় কাঁধে ব্যাগ আর হাতে লাগেজ নিয়ে শিক্ষার্থীদের ফেরার সেই চিরচেনা দৃশ্য এখন সর্বত্রই। 

​ক্যাম্পাসে ফেরার মিশ্র অনুভূতি প্রকাশ করে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহীন আলম আরিয়ান বলেন, "ঈদের ছুটি শেষ মানেই আবার চেনা রুটিনে ফেরা। বাড়িতে মায়ের হাতের রান্না আর নিশ্চিন্তে ঘুমানোর দিন শেষ, এখন আবার অ্যালার্মের শব্দে ঘুম ভাঙা আর ক্লাস-পরীক্ষার ব্যস্ততা। তবে প্রতিকূলতার মাঝে এই মেস বা হল লাইফটাই হয়ত জীবনের অন্যতম সুন্দর অধ্যায়।" 

​ছুটি শেষে পড়াশোনার ব্যস্ততায় ফেরার তাগিদ জানিয়ে ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিমা তাবাসসুম সামিহা বলেন, ​"দীর্ঘ ছুটি কাটিয়ে প্রিয় ক্যাম্পাসে ফিরেছি। বাড়ি ছাড়ার একটা বিষণ্নতা তো থাকেই, তবুও জীবনের নিয়মে আমাদের চলতে হয়। সামনেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তাই একটু আগেভাগেই হলে চলে এসেছি। এখন পড়াশোনা আর পরীক্ষার প্রস্তুতি নিয়েই ব্যস্ততা শুরু হচ্ছে।" 

​নিয়মিত জীবনে অভ্যস্ত হওয়ার চ্যালেঞ্জ নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার সাথী বলেন, "ছুটির পর ক্যাম্পাসে ফেরার অনুভূতিতে আনন্দ ও শূন্যতা দুটোই থাকে। বাড়িতে যে অলসতা তৈরি হয়, তা কাটিয়ে আবার পড়াশোনায় মনোযোগ দেওয়াটাই এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ। দ্রুত এই চেনা ছন্দে মানিয়ে নিয়ে ক্লাসে নিয়মিত হওয়াই এখন আমাদের প্রধান দায়িত্ব।" 

প্রিয়জনদের ছেড়ে আসায় কিছুটা মন খারাপ থাকলেও বন্ধুদের সাথে দেখা হওয়া আর চিরচেনা লাল মাটির ক্যাম্পাসে ফেরার আনন্দই এখন মুখ্য। চায়ের কাপে ঝড় তোলা আড্ডা আর ক্লাস-পরীক্ষার চিরন্তন ব্যস্ততায় কুবি ক্যাম্পাস যেন ফিরে পেয়েছে তার আসল প্রাণস্পন্দন। 

প্রসঙ্গত, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে গত ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ছিলো। এছাড়া ২২ ও ২৩ মে এবং ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি থাকায় টানা ২৩ দিনের বন্ধ ছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা