গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল পরীক্ষা
শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) জানুয়ারি-জুন ২০২৬ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২২ জুন পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ০৬ জুলাই ২০২৬ থেকে শুরু হবে।
রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেমি স্টার ফাইনাল পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০৬ জুলাই ২০২৬ ইং সোমবার থেকে পরীক্ষা শুরু হবে।
এদিকে, জানুয়ারি-জুন ২০২৬ সেশনের চলমান ক্লাস আগামী ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত বুধবার (১০ জুন) সেমিস্টার ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান নিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে।
শিক্ষার্থীদের দাবি ও পরীক্ষার প্রস্তুতির জন্য অতিরিক্ত সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করেছে।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য