বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির
২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। অনুমোদিত বাজেট অনুযায়ী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) পেয়েছে ৬৮ কোটি ৫৪ লাখ টাকা, যা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন রাজস্ব বাজেট। কেবল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে এর চেয়ে কম, ৪৮ কোটি ৫৩ লাখ টাকা।
ইউজিসির প্রকাশিত বাজেট অনুযায়ী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) পেয়েছে ১৮৬ কোটি ৬৬ লাখ টাকা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২১ কোটি ২৯ লাখ টাকা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১৮ কোটি ৩৪ লাখ টাকা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১৫ কোটি ৭২ লাখ টাকা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে ৯৮ কোটি ৭৯ লাখ টাকা।
অন্যদিকে সম্প্রতি প্রতিষ্ঠিত কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বাজেটও পাবিপ্রবির চেয়ে বেশি। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২১৯ কোটি ৪০ লাখ টাকা, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯৬ কোটি ৭৫ লাখ টাকা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮৭ কোটি ৩২ লাখ টাকা এবং বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭১ কোটি ৮৬ লাখ টাকা। যদিও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছে ৬৫ কোটি ৯ লাখ টাকা, যা পাবিপ্রবির তুলনায় সামান্য কম।
বাজেট ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করেছেন পাবিপ্রবির শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠার প্রায় দুই দশক অতিক্রান্ত হলেও অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম, শিক্ষার্থীসেবা এবং আবাসন সুবিধার ক্ষেত্রে এখনও নানা সীমাবদ্ধতা রয়েছে। এমন বাস্তবতায় তুলনামূলক কম বাজেট বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নকে আরও বাধাগ্রস্ত করবে বলে তারা আশঙ্কা করছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পাবিপ্রবি প্রয়োজনের তুলনায় কম বরাদ্দ পেয়ে আসছে। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা, একাডেমিক কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার তুলনায় বরাদ্দকৃত বাজেট যথেষ্ট নয়। ফলে তারা এ বরাদ্দকে “বৈষম্যমূলক” বলে অভিহিত করছেন।
একাধিক শিক্ষার্থী বলেন, 'পাবিপ্রবি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও বাজেট বরাদ্দের ক্ষেত্রে বারবার পিছিয়ে পড়ছে। উন্নত শিক্ষা ও গবেষণা পরিবেশ নিশ্চিত করতে হলে বিশ্ববিদ্যালয়টির জন্য আরও বাস্তবসম্মত ও প্রয়োজনভিত্তিক বাজেট বরাদ্দ দেওয়া জরুরি।'
এদিকে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে বাজেট পুনর্বিবেচনা করবে এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অধিক বরাদ্দ নিশ্চিত করবে।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য