নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা
২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্ব বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। অনুমোদিত বাজেটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জন্য ৭৯ কোটি ৭২ লাখ টাকার রাজস্ব বরাদ্দ রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসির ১৮৭তম পূর্ণ কমিশন সভায় দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬ হাজার ৪৮৪ জন শিক্ষার্থীর হিসেবে এ বাজেটে একজন শিক্ষার্থীর পেছনে গড়ে প্রায় ১ লাখ ২২ হাজার ৯৪৯ টাকা বরাদ্দ পড়ছে। অর্থাৎ বছরে প্রতিটি শিক্ষার্থীর জন্য গড়ে প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ের সুযোগ তৈরি হয়েছে।
তবে এই বাজেট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, গবেষণার ও পড়াশোনার মান বৃদ্ধির জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন কুবি শিক্ষার্থীরা।
আইন বিভাগের শিক্ষার্থী দিলোয়ার হোসেন বলেন, 'অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাজেট তুলনামূলক কম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা, অবকাঠামোগত চাহিদা, গবেষণা কার্যক্রম এবং আবাসন সংকট বিবেচনায় আরও বেশি বরাদ্দ প্রয়োজন ছিল। নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে এখনো অনেক উন্নয়ন চ্যালেঞ্জ রয়েছে। গবেষণাগার, আবাসন, পরিবহন ও প্রযুক্তিগত সুবিধা সম্প্রসারণে পর্যাপ্ত অর্থায়ন জরুরি। তাই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী আরও বড় বাজেট বরাদ্দের প্রত্যাশা করছি।"
এমএসএম / এমএসএম
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ
পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ অনুমোদন, চালু হচ্ছে ফিজিওথেরাপি, নার্সিং ও স্পোর্টস বিভাগ
কুবিতে ‘স্টুডেন্টস সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করা হবে: উপাচার্য
সাইবার বুলিংয়ে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা