অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান তিনটি অনুষদের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে জোর দেন।
সোমবার (১৫ জুন) পৃথক মতবিনিময় সভাগুলোতে ব্যবসায় প্রশাসন, সিএসই ও মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাছান উদ্দীনের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাব্বির হোসেনের সঞ্চালনায় আয়োজিত ব্যবসায় প্রশাসন অনুষদের সভায় বক্তব্য
দেন সাবেক ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, ওশানোগ্রাফি অনুষদের ডিন ড. এবিএম সাইফুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল ইসলাম, ইকোনমিক্স অ্যান্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক ড. অনুপ কুমার মণ্ডল ও সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন।
সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. মো. বেল্লাল হোসেন, ম্যাথমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমান, সিসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম মো. মুরাদুল বশির, অধ্যাপক ড. মো. শামসুজ্জামান, সিআইটি বিভাগের অধ্যাপক মো. আতিকুর রহমান এবং অধ্যাপক ড. অলি রায় চৌধুরী।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হকের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. লোকমান আলী, ল' অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, ফিশারিজ টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. মিজানুর রহমান, অধ্যাপক ড. কানিজ রওফসানা সুমি, অধ্যাপক ড. মো. আরিফুল আলম, অধ্যাপক ড. মো. রাজীব সরকার এবং অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
তিনটি সভার শুরুতে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মূল প্রাণশক্তি তার শিক্ষক সমাজ। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকদের সার্বিক সহযোগিতায় তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে একটি স্বপ্নের প্রতিষ্ঠানে রূপ দেওয়া যাবে। এ সময় তিনি শিক্ষার্থীদের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বলেন শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের আরও কাছে যাওয়া, তাদের পর্যাপ্ত সময় দেওয়া এবং প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা। শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নৈতিক চর্চা ও একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক ও নিবিড় সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে বিদ্যমান শিক্ষক ও জনবল সংকটের বিষয়টি উল্লেখ করে উপাচার্য বলেন, "প্রয়োজনীয় জনবল ঘাটতি দ্রুত নিরসনের জন্য প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার অনুকূল পরিবেশ সৃষ্টি, শিক্ষার্থীবান্ধব প্রশাসন গড়ে তোলা এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, মানবিক ও উৎকর্ষতার বিশ্ববিদ্যালয়ে পরিণত করার লক্ষ্যে আমারা বদ্ধপরিকর।
সভাগুলোতে উপস্থিত শিক্ষকরা শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং অনুষদভিত্তিক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি ডাইরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ ও উপাচার্যের বাসভবনে একান্ত সচিব মো:আরিফুর রহমান নোমান।
এমএসএম / এমএসএম
অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের
নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা
এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির
বিশ্বকাপ মিশন শুরুর আগেই উল্লাস, আকাশি-সাদায় মাতল কুবি ক্যাম্পাস
গবিতে শিক্ষার্থীদের দাবিতে পেছালো সেমিস্টার ফাইনাল পরীক্ষা
ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছে কুবি, শূন্য ক্যাম্পাস পাচ্ছে পূর্ণতা
গণ বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব ও বৃক্ষরোপণ
পবিপ্রবিতে সুশাসন ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ উপাচার্যের
বিশ্ব পরিবেশ দিবসে বাকৃবিতে পরিবেশ সচেতনতা র্যালি
বর্ণাঢ্য আয়োজনে বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন
পবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের যোগদান