ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

হাম চিকিৎসা নির্দেশিকা (Measles Treatment Guideline) এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত


কাজী জাকির হোসেন  photo কাজী জাকির হোসেন
প্রকাশিত: ১৬-৬-২০২৬ দুপুর ১১:৪৩

রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অডিটোরিয়ামে মঙ্গলবার সকাল ৯টায় “হাম চিকিৎসা নির্দেশিকা (Measles Treatment Guideline)” এর মোড়ক উন্মোচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃসাখাওয়াত হোসেন, এমপি। প্রধানঅতিথির বক্তব্যে বলেন হসপিটালের ডাক্তারদের মানবিক হতে বলেছেন। ডাক্তারদের ভূয়ুষী প্রশংসা করেছেন এবং হলি ফ্যামিলি হসপিটালকে একটি আধুনিক হসপিটালে পরিণত করতে যা যা দরকার তাই করা হবে বলে কথা দিয়েছেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুন আল-রশীদ এবং বিএমআরসির ভাইস চেয়ারম্যান ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল।
সভায় সভাপতিত্ব করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে এম মজিবুল হক।আলোচনা সভায় বক্তারা হাম রোগের বর্তমান পরিস্থিতি,প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, চিকিৎসকদের জন্য প্রণীত এই নির্দেশিকা হাম রোগের কার্যকর চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।মোড়ক উন্মোচন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোঃ মশিউর রহমান এবং সদস্য সচিব ডা. মোঃ মোস্তাহিজুর রহমান অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম সমন্বয় করেন।উক্ত আনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন- মহাসচিব অধ্যাপক খালেকুজ্জামান দীপু, হসপিটালের ডাইরেক্টর অধ্যাপক শাহীন রহমান চৌধুরী, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মেহেরুন্নেসা, হসপিটালের ডেপুটি ডাইরেক্টর(মেডিক্যাল) ডা: কে, এম, জিয়াউর রহমান,
ডেপুটিডাইরেক্টর(অ্যাডমিন) ডা: কে, এম, মাসুদ আক্তার জিতু। অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসক, শিক্ষক এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচনের মাধ্যমে হাম রোগের চিকিৎসা বিষয়ে একটি যুগোপযোগী ও মানসম্মত নির্দেশিকা চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হয়।

Aminur / Aminur

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’

‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান