হাম চিকিৎসা নির্দেশিকা (Measles Treatment Guideline) এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অডিটোরিয়ামে মঙ্গলবার সকাল ৯টায় “হাম চিকিৎসা নির্দেশিকা (Measles Treatment Guideline)” এর মোড়ক উন্মোচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃসাখাওয়াত হোসেন, এমপি।
প্রধানঅতিথির বক্তব্যে বলেন হসপিটালের ডাক্তারদের মানবিক হতে বলেছেন। ডাক্তারদের ভূয়ুষী প্রশংসা করেছেন এবং হলি ফ্যামিলি হসপিটালকে একটি আধুনিক হসপিটালে পরিণত করতে যা যা দরকার তাই করা হবে বলে কথা দিয়েছেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুন আল-রশীদ এবং বিএমআরসির ভাইস চেয়ারম্যান ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল।
সভায় সভাপতিত্ব করেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে এম মজিবুল হক।আলোচনা সভায় বক্তারা হাম রোগের বর্তমান পরিস্থিতি,প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, চিকিৎসকদের জন্য প্রণীত এই নির্দেশিকা হাম রোগের কার্যকর চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।মোড়ক উন্মোচন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোঃ মশিউর রহমান এবং সদস্য সচিব ডা. মোঃ মোস্তাহিজুর রহমান অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম সমন্বয় করেন।উক্ত আনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন- মহাসচিব অধ্যাপক খালেকুজ্জামান দীপু, হসপিটালের ডাইরেক্টর অধ্যাপক শাহীন রহমান চৌধুরী, ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মেহেরুন্নেসা, হসপিটালের ডেপুটি ডাইরেক্টর(মেডিক্যাল) ডা: কে, এম, জিয়াউর রহমান, ডেপুটিডাইরেক্টর(অ্যাডমিন) ডা: কে, এম, মাসুদ আক্তার জিতু। অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসক, শিক্ষক এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচনের মাধ্যমে হাম রোগের চিকিৎসা বিষয়ে একটি যুগোপযোগী ও মানসম্মত নির্দেশিকা চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা