ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণখানে প্রবাসীর বাড়ি দখল দাবির নেপথ্যে ভিন্ন চিত্র: ঘটনা আসলে পারিবারিক পাওনা ও রাজনৈতিক প্রতিহিংসার


আব্দুর রউফ photo আব্দুর রউফ
প্রকাশিত: ১৬-৬-২০২৬ রাত ১১:২৯

গত ৮ জুন (সোমবার) "মানবজমিন" অনলাইনের উপসম্পাদকীয় কলামে জ্যেষ্ঠ সাংবাদিক নিয়াজ মাহমুদের "যেখানে প্রবাসীর বাড়ি নিরাপদ নয়, সেখানে রবিনের হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে কীভাবে? শীর্ষক একটি নিবন্ধ প্রকাশিত হয়। উক্ত লেখায় ফ্রান্স প্রবাসী আবদুল্লাহ আল বাকীর দক্ষিণখানের বাড়ি তথাকথিত দখল, লুটপাট ও ভাড়া আদায় সংক্রান্ত যে বিবরণ দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ একপাক্ষিক ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন অভিযুক্ত পক্ষ ও তাদের পরিবার। সরেজমিন অনুসন্ধান এবং পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনাটি কোনো সন্ত্রাসী দখলদারি বা চাঁদাবাজি নয়; বরং এটি সম্পূর্ণ একটি পারিবারিক আর্থিক লেনদেন এবং বিগত রাজনৈতিক প্রভাব খাটিয়ে করা একটি সাজানো ঘটনা।
অনুসন্ধানে জানা যায়, কথিত ভুক্তভোগী আবদুল্লাহ আল বাকীর স্ত্রী বদরুন নাহার মিমি এবং অভিযুক্ত জনাব ফখরুল হাসান সম্পর্কে আপন ভাই-বোন। অর্থাৎ, আবদুল্লাহ আল বাকী হলেন ফখরুল হাসানের আপন বড় দুলাভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ও আর্থিক লেনদেন ছিল। ফখরুল হাসান তার দুলাভাই আবদুল্লাহ আল বাকীর কাছে সর্বমোট ৭৮ লাখ টাকা পেতেন। পরবর্তীতে পারিবারিক সালিশি বৈঠকের মাধ্যমে সর্বসম্মতিক্রমে সেই পাওনার পরিমাণ ২৭ লাখ টাকা নির্ধারণ করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, এই ২৭ লাখ টাকা পরিশোধের জন্য দুলাভাই আবদুল্লাহ আল বাকীর মালিকানাধীন ৪২১/এ নম্বর বাড়ির ভাড়া উত্তোলন করে ফখরুল হাসান তার পাওনা টাকা সমন্বয় করবেন। এই সিদ্ধান্ত অনুযায়ীই ফখরুল হাসান (যিনি পাশের ৪২১ নম্বর বাড়ির মালিক) ওই বাড়ির ভাড়া তুলে আসছিলেন।
মূল নিবন্ধে ২০১৯ সালের ৩১ অক্টোবরের যে ঘটনার উল্লেখ করে ফখরুল হাসানকে আটক ও মুচলেকার কথা বলা হয়েছে, তার নেপথ্যে রয়েছে ভিন্ন এক সত্য। তৎকালীন আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সাথে সুসম্পর্ক এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবদুল্লাহ আল বাকী দক্ষিণখান থানা পুলিশের মাধ্যমে ফখরুল হাসানকে জোরপূর্বক বাসা থেকে তুলে নিয়ে যান। তবে থানায় বিস্তারিত হিসাব-নিকাশ উপস্থাপনের পর দেখা যায়, ২৭ লাখ টাকার মধ্যে ফখরুল হাসান তখন পর্যন্ত মাত্র  ১৪ লাখ ৯৫ হাজার টাকা সমন্বয় করতে পেরেছিলেন। এরপর পুলিশ ও রাজনৈতিক চাপের মুখে বাড়িটি আবারো আবদুল্লাহ আল বাকী নিজের জিম্মায় নেন, কিন্তু ফখরুলের বাকি ১২ লাখ ৫ হাজার টাকা আর পরিশোধ করেননি।

অভিযোগ রয়েছে, আবদুল্লাহ আল বাকী সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তিনি বর্তমানে বিদেশে আত্মগোপনে রয়েছেন। তার অনুপস্থিতিতে বাড়িটি যাতে কোনো বহিরাগত বা দুষ্কৃতকারী দ্বারা বেদখল বা ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য পরিবারের অনুরোধেই ফখরুল হাসান বাড়িটি দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন। একই সাথে তিনি তার পূর্বের বকেয়া ১২ লাখ ৫ হাজার টাকা ভাড়া আদায়ের মাধ্যমে সমন্বয় করছেন, যা পূর্বেই পারিবারিক সিদ্ধান্তে মীমাংসিত ছিল। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল্লাহ আল বাকীর জায়গা, জমি ও নির্মাণাধীন বাড়ি সব আইনগতভাবে তার নিজের নামেই রয়েছে। বাড়ি সম্পূর্ণ দখলের দাবিটি তাই অবান্তর।
নিবন্ধে প্রবাসীর বাড়ি দখলের যে গল্প সাজানো হয়েছে, তা যে মিথ্যা, তার সবচেয়ে বড় প্রমাণ ভুক্তভোগী ও অভিযুক্তের আপন ভাই-বোনদের বক্তব্য। এই বিষয়ে তাদের বোন মোছাঃ নাজমুন নাহার হেপী-র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন:
"আমার বড় বোন ও দুলাভাই পত্রিকার মাধ্যমে যে রিপোর্টটি প্রকাশ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। ফখরুল হাসান আমাদের আপন ভাই। আমার বড় বোন ও দুলাভাই কাজটি মোটেও ঠিক করেননি, তারা আমাদের সামাজিক মান-সম্মান ক্ষুণ্ন করেছেন। ফখরুল কোনো বাড়ি দখল করেনি, বরঞ্চ ফখরুল তার পাওনা টাকাই এখনো পুরোপুরি বুঝে পায়নি।"
একই বিষয়ে তাদের আরেক ভাই মোঃ ইমরুল হাসান মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন:
"আমার ভাই ফখরুল হাসান সম্পূর্ণ নিরপরাধ। সে কোনো প্রকার বাড়ি দখল করেনি। আমার বড় দুলাভাই আমাদের মান-সম্মান ক্ষুণ্ন করার লক্ষ্যেই এহেন বানোয়াট রিপোর্ট করিয়েছেন। উনার আগের সব অভিযোগই সম্পূর্ণ ভিত্তিহীন।"
সরেজমিনে দেখা যায়, পাশাপাশি অবস্থিত ৪২১ নম্বর (ফখরুল হাসানের বাড়ি) এবং ৪২১/এ নম্বর (আবদুল্লাহ আল বাকীর বাড়ি) ভবন দুটির জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক একটি "কমন সিঁড়ি" এবং কমন লিফট-এর অনুমোদন রয়েছে। এ সংক্রান্ত বৈধ ও প্রোপার কাগজপত্রও রয়েছে। ফলে দুটি বাড়ির অভ্যন্তরীণ যোগাযোগ অত্যন্ত নিবিড়, যা কোনো বহিরাগত বা সন্ত্রাসী স্টাইলে দখলের আওতার মধ্যে পড়ে না।
একজন আন্তর্জাতিক উদ্যোক্তা রবিন খুদার বিনিয়োগের অনীহার মতো একটি জাতীয় ও বৈশ্বিক বিষয়ের সাথে দক্ষিণখানের এই পারিবারিক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বিষয়টিকে জুড়ে দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক পরিচয় লুকিয়ে এবং পারিবারিক দেনা-পাওনার বিষয়টিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে রূপ দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর এই অপচেষ্টা রুখে দিতে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ফখরুল হাসান ও তার পরিবার।

এমএসএম / এমএসএম

তারেক রহমানের কারামুক্তি দিবস: ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ফরহাদ হাসানের স্মৃতিচারণ

নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড্যাবের

কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার

নতুনদের জন্য স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক

কার্যক্রম নিষিদ্ধ দল আ: লীগের ডিএসসিসি ৪৮ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী জাহিদ হোসেন জুয়েলকে কমিটিতে রাখার প্রস্তাব

ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে সিটের নিচে মিলল ৯.৩৩ কেজি স্বর্ণ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মির্জা আব্বাস

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসক-শিক্ষার্থীদের ওপর হামলা

ডেমরায় মহিলা দল নেত্রীর কার্যালয়ে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

জামিনে বেরিয়ে ভাইয়ের হাত-পা কর্তন, পুলিশ না ধরায় ভাতিজাকে খুন

জিয়া উদ্যানে মৎস্য পোনা অবমুক্তি নিয়ে অপপ্রচারের অভিযোগ

বাজারে স্কয়ার কোম্পানির জিম্যাক্স- ‌৫০০ ও একমি কোম্পানির মোনাস-১০ ভেজাল ঔষধে সয়লাব, অভিযোগ করলেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা

মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ