গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হলো মেডিকেল সেন্টার
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে চালু হয়েছে মেডিকেল সেন্টার। মেডিকেল সেন্টারে চিকিৎসাক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. ওমর ফারুক।
মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। একাডেমিক ভবনের ৩০৬নং (সি ব্লক) কক্ষে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসা সেবা পাবে শিক্ষার্থীরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা এবং অসুস্থতায় তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করার লক্ষে গত ১লা জুন বিশ্বিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী ডা. ওমর ফারুককে মেডিকেল সেন্টারের চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
চিকিৎসা সেবা চালু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার চালু হওয়ার হওয়ার কথা জেনে আমরা খুবই আনন্দিত। এতে শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা সেবা পাবে। অসুস্থ হয়ে পড়লে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হবে না। বিশ্ববিদয়ালয়ের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’
নব্য দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক (এমবিবিএস) বলেন, ‘শিক্ষার্থীদের প্রাথমিক চিকিসা সেবা ও জ্বর ঠান্ডা, গ্যাস্ট্রিকের সমস্যা, পেট ব্যাথা, সিজারের ব্যাথা নিরসনের মেডিসিন সংক্রান্ত সেবা নিশ্চিত করা হবে।’
এছাড়া তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের ক্রীড়াখাতে ভূমিকা রাখে। খেলোয়াড়দের কথা ভেবে ইনজুরি হওয়ার ব্যথানাশক মেডিসিনের ব্যবস্থা করা এবং প্রাথমিক সেবা প্রদানের ব্যবস্থা করা হবে।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবা প্রদানে মেডিকেল সেন্টার চালু করা হয়েছে। মেডিকেল অফিসার একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা নারী শিক্ষার্থীর জন্য নার্স নিয়োগ দিচ্ছি। মেডিকেল সেন্টার চালুর মাধ্যমে শিক্ষার্থীদের সকল ধরণের প্রাথমিক চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রশাসন কাজ করছে।'
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য