ইসলামী ব্যাংকের মালিকানা ফেরত ও লুটেরাদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
ইসলামী ব্যাংকের বৈধ মালিকানা আদি ও প্রকৃত মালিকদের কাছে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে একটি ফোরাম। আজ শুক্রবার (১৯ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে এ সংক্রান্ত ৭ দফা দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ২০১৭ সালে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে ইসলামী ব্যাংকের বৈধ মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল। অবিলম্বে এই মালিকানা প্রকৃত অংশীজনদের হাতে হস্তান্তর করার জোর দাবি জানান বক্তারা। একইসঙ্গে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য এবং পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ব্যাংকের একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠনের দাবিও জানানো হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ সহায়তায় এস আলম গ্রুপসহ বিভিন্ন চক্র ইসলামী ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় এক লাখ কোটি টাকা লুটপাট ও পাচার করেছে। এই বিপুল পরিমাণ অর্থ লোপাটের সঙ্গে জড়িত লুটেরাদের বিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ফোরাম। পাশাপাশি অপরাধীদের দেশ-বিদেশের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্যও তারা সরকারের প্রতি আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ
বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা
Link Copied