তানোর সরকারি ভূমি অফিসের ফাইলপত্র কম্পিউটারের দোকানে, জাল-জালিয়াতির অভিযোগ
রাজশাহীর তানোরে সরকারি ভূমি অফিসের ফাইলপত্র অবৈধভাবে তহসিলদারের সহযোগিতায় কম্পিউটারের দোকানে এনে জাল করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সরকারি অফিসের ফাইলপত্র অবৈধভাবে বাইরে এনে প্রতিনিয়ত গোপনে কম্পিউটারের দোকানে জাল কাগজ তৈরির জন্য এলাকাজুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য এবং অনেকে তহসিলদারের শাস্তির দাবি করেছেন। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার কামারগাঁ ইউনিয়নের ছাঐড় মালার মোড়ে অবস্থিত মিম কম্পিউটারের দোকানে।
সরেজমিন দেখা যায়, কামারগাঁ ইউনিয়ন তহসিল অফিসের সরকারি নথি, ভলিউম বই, খতিয়ান বই, খারিজ ফাইলপত্র অবৈধভাবে তহশিলদারের সহযোগিতায় অফিস থেকে এনে ছাঐড় মালার মোড়ে অবস্থিত মিম কম্পিউটারের দোকানে দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন রকমের জাল ফাইলপত্র। এতে অহরহ বাড়ছে জাল কাগজের রমরমা বাণিজ্য। দেখার যেন কেউ নেই।
মিম কম্পিউটারের দোকান মালিক দেলোয়ার হোসেন জানান, তাকে তহসিলদার এসব ফাইলপত্র জমা দিয়ে কাজ করতে দিয়ে গেছে। তিনি এর বাইরে কিছু জানেন না।
বিষয়টি নিয়ে কামারগাঁ ইউনিয়ন তহসিল অফিসের তহসিলদার আব্দুস সাত্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি জরুরি মিটিয়ে ডিসি অফিসে আছি। এসব নিয়ে লেখালেখি করার কোনো দরকার নেই। তোমরা ছোট ভাই, মাঝেমধ্যে এসে আমার সাথে দেখা করো বলে ফোনের লাইন কেটে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বাইরে আছি। এ বিষয়ে আমি তহসিল অফিসের তহসিলদারকে ব্যবস্থা নিতে বলছি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied