শাহজাদপুরে আগুনে কৃষকের ঘর ভস্মীভূত
সিরাজগঞ্জের শাহজাদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে হাসান আলী নামে এক কৃষকের বসতঘর ভস্মীভূত হয়েছে। হাসান আলী উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আলহাজ মো. আবুল হোসেনের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার (৫ জুন) রাত ৮টার দিকে কৃষক হাসান আলীর ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় ঘরে বৈদ্যুতিক তারের সংযোগ থাকায় মুহূর্তের মধ্যে বসতঘরের আসবাবপত্রসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। প্রতিবেশীদের চেষ্টায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে আগুনে পুড়ে যায় কৃষক হাসান আলীর একমাত্র থাকার ঘরটি। ঘরে থাকা নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
অগ্নিনির্বাপণ দলের লিডার মোহাম্মদ মনজুর আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এরই মধ্যে এলাকাবাসীর সহযোতিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এমএসএম / জামান
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন