ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

শেকৃবিতে দুই দিনব্যাপী রিসার্চ রিভিউ ওয়ার্কশপ উদ্বোধন


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ৪:৪৬

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সাউরেস (SAURES) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপ-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “শেরেবাংলার এ. কে. ফজলুল হক এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করলে দেশের কৃষি খাত আজকের অবস্থানে পৌঁছাতে পারত না। কৃষি গবেষণা ও কৃষি উন্নয়নে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, কৃষি বিজ্ঞানীদের নিরলস গবেষণার ফলেই দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। একসময় কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি, হরমোনের ব্যবহার কিংবা কীটনাশকের কার্যকর প্রয়োগ সম্পর্কে তেমন ধারণা রাখতেন না। কৃষি বিজ্ঞানীদের গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে এসব প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছেছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষিকে আরও আধুনিক ও টেকসই পর্যায়ে নিয়ে যেতে গবেষণার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাউরেস( SAURES) এর পরিচালক অধ্যাপক ড এ এফ এম আমিনুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (BARC) নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুছ ছালাম। তিনি কৃষি গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তন, কৃষিজমি সংকোচন এবং ক্রমবর্ধমান খাদ্য চাহিদার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণাভিত্তিক কৃষি উন্নয়নের কোনো বিকল্প নেই। তিনি গবেষণার ফলাফল মাঠপর্যায়ে দ্রুত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কর্মশালার টেকনিক্যাল সেশনে মোট ছয়টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল জলাবদ্ধতা পরিস্থিতিতে সরিষার সহনশীলতা বৃদ্ধিতে পুষ্টি উপাদানভিত্তিক প্রাইমিংয়ের কার্যকারিতা নিয়ে “Combined Nutrient Priming Enhances Waterlogging Stress Tolerance in Rapeseed” শীর্ষক গবেষণা, ব্রয়লার মুরগিতে ইনক্লুশন বডি হেপাটাইটিস ও হাইড্রোপেরিকার্ডিয়াম হেপাটাইটিস সিনড্রোমের রোগতাত্ত্বিক ও আণবিক বৈশিষ্ট্য বিশ্লেষণ বিষয়ক “Pathological and Molecular Characterization of Inclusion Body Hepatitis and Hydropericardium Hepatitis Syndrome in Broiler” শীর্ষক গবেষণা এবং ফুলকপির অল্টারনারিয়া লিফ স্পট রোগ দমনে জৈবিক ও রাসায়নিক নিয়ন্ত্রণ পদ্ধতির কার্যকারিতা নিয়ে “Management of Alternaria Leaf Spot of Cauliflower by Using Biological Control Agents and Chemicals Caused by Alternaria sp.” শীর্ষক গবেষণা।

দুই দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের চলমান গবেষণা কার্যক্রম, গবেষণার অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

এমএসএম / এমএসএম

কুবিতে ইএলডিসির উদ্যোগে নেতৃত্ব উন্নয়নমূলক সেশন অনুষ্ঠিত

পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ

শেকৃবিতে দুই দিনব্যাপী রিসার্চ রিভিউ ওয়ার্কশপ উদ্বোধন

দেশীয় উপাদানে জৈব বালাইনাশক উন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা

জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ : শিক্ষামন্ত্রী

জবি ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে ব্যাংকিং ক্যারিয়ার বিষয়ক সেমিনার

আন্তর্জাতিক জার্নাল র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বাকৃবির ‘জাভার’, এশিয়ায় দশম

বিশ্বকাপ ফুটবলের মহোৎসবে মাতোয়ারা গণ বিশ্ববিদ্যালয়

মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম গবি শাখার সভাপতি ইমরান, সম্পাদক তুহিন

গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হলো মেডিকেল সেন্টার

ছয় দফা মেধাতালিকার পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ১১০ আসন

ডিআইইউতে ১ম বারের মতো ব্যাবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০'