পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদে একটি কুকুরকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে অনুষদীয় লাইব্রেরির কর্মকর্তা আব্দুল কালামের বিরুদ্ধে। গত ১৯ জুন (শুক্রবার) সংঘটিত এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্যাম্পাসের স্টাফ কোয়ার্টার এলাকায় একটি মুরগি ধরাকে কেন্দ্র করে কুকুরটির ওপর সহিংস আচরণ করা হয়। অভিযোগ অনুযায়ী, অনুষদীয় লাইব্রেরির কর্মকর্তা আব্দুল কালাম কুকুরটিকে নির্মমভাবে মারধর করেন, যার ফলে প্রাণীটি রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে।
উল্লেখ্য, কুকুরটি এর আগেও পায়ের আঘাতজনিত সমস্যার কারণে শিক্ষার্থীদের উদ্যোগে চিকিৎসাধীন ছিল। ঘটনার পর শিক্ষার্থীরা পুনরায় তাৎক্ষণিক জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করেন। তবে পর্যবেক্ষণে প্রাণীটি এখনো সম্পূর্ণ শঙ্কামুক্ত নয় বলে জানা গেছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর অনুষদের শিক্ষার্থীরা গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, কুকুরটিকে হত্যার উদ্দেশ্যে বারবার মাথায় নির্মমভাবে আঘাত করা হয়েছে। কোনো প্রাণী ক্ষয়ক্ষতি করলে তার মানবিক ও বৈজ্ঞানিক সমাধান খোঁজাই কাম্য; সহিংসতা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে ভেটেরিনারি অনুষদের প্রাঙ্গণে এ ধরনের ঘটনাকে শিক্ষার্থীরা আরও বেশি অসংগত ও নিন্দনীয় বলে মনে করছেন।
বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. আলী আজগর বলেন, “ঘটনার কথা জানার সঙ্গে সঙ্গে আমি প্রক্টর মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আশ্বাস দিয়েছেন, রবিবারের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি তদন্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার এবং যেকোনো ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা আব্দুল কালামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।
শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিতে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ