ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কুবিতে ইএলডিসির উদ্যোগে নেতৃত্ব উন্নয়নমূলক সেশন অনুষ্ঠিত


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২৬ বিকাল ৫:৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এন্টারপ্রেনারশিপ লিডারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) -এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমটিডিপি) ৬.০’ শীর্ষক দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ সেশন।

শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ সেশনে ক্লাবের নবনিযুক্ত ৩০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অংশ নেন।

শারমিন জিলিক ও আসিফ ফেরদৌস জিদনীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের মডারেটর শাহরিয়ার আলম সাফল্য এবং কাজী যুহায়ের আনান লাযিম।

দিনব্যাপী এ আয়োজনে ক্লাবের নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনিদের (এমটি) নেতৃত্বগুণ, দায়িত্ববোধ, দলগত কাজের সক্ষমতা এবং ক্লাবের মূল্যবোধ সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হয়। আয়োজকরা আশা করছেন, এ কর্মসূচি ভবিষ্যতে ইএলডিসি’র কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেশনে অংশ নেওয়া ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব বলেন, “আজ ইএলডিসি’র ম্যানেজমেন্ট ট্রেইনি (এমটি) হিসেবে আমার প্রথম দিন ছিল। এ সেশনের মাধ্যমে ইএলডিসি’র ইতিহাস ও যাত্রাপথ সম্পর্কে জানতে পেরেছি। পাশাপাশি অ্যালামনাই নেটওয়ার্ক, ক্লাবের নিয়ম-কানুন এবং আমার বিভাগের দায়িত্ব সম্পর্কে ধারণা লাভ করেছি। দিনটি ছিল অত্যন্ত তথ্যবহুল ও অনুপ্রেরণাদায়ক। ইএলডিসি’র একজন সদস্য হিসেবে অবদান রাখতে এবং নিজের দক্ষতা আরও উন্নত করতে আমি খুবই উৎসাহিত ও আগ্রহী।”

ইএলডিসির সাধারণ সম্পাদক সাঈদ হাসান কানন বলেন, “নতুন এমটি-দের মধ্যেই আমরা ক্লাবের ভবিষ্যৎ নেতৃত্ব দেখতে পাই। এই সেশন তাঁদের আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও টিমওয়ার্কের মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। ইএলডিসি’কে সামনে এগিয়ে নিতে এমটিডিপি ৬.০ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।”

সভাপতি আবদুল আল নোমান বলেন, “নেতৃত্ব শুধু শেখার বিষয় নয়, বরং দায়িত্ব গ্রহণ, সিদ্ধান্ত নেওয়া এবং একটি সংগঠনকে কার্যকরভাবে পরিচালনার সক্ষমতা অর্জনের বিষয়। সেই লক্ষ্য থেকেই এমটিডিপি ৬.০ পরিকল্পনা করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে এমটি-রা শুধু ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের সুযোগই পাবে না, বরং একটি সংগঠনের কার্যক্রম, দায়িত্ববোধ, দলগত কাজ এবং নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতাও অর্জন করবে। তাদের উন্নয়নের জন্য আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন স্কিল ল্যাব, প্রশিক্ষণ সেশন এবং ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিকল্পনা করেছি, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”

উল্লেখ্য, ইএলডিসি’র ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য এ বছর ১৩০ জন আগ্রহী আবেদনকারীর মধ্য থেকে অ্যাপটিটিউড টেস্ট ও ভাইভার মাধ্যমে বাছাইকৃত ৩০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। তাঁদের জন্যই ইএলডিসি ষষ্ঠবারের মতো আয়োজন করেছে ম্যানেজমেন্ট ট্রেইনি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমটিডিপি) ৬.০।

এমএসএম / এমএসএম

ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

‎নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ

ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম

এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

গণ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত