মোড়েলগঞ্জে পুত্রবধূর বিরুদ্ধে শ্বশুর-শাশুড়ির মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ বিদেশে থাকা ছেলের বউয়ের পরকীয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছেন শ্বশুর-শাশুড়িসহ গোটা গ্রামের মানুষ। এ ঘটনার প্রতিবাদ ও পরকীয়ায় জড়িত পুত্রবধূর দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছেন ভুক্তভোগীরা। রোববার (৬ জুন) বেলা ১১টার দিকে বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ভুক্তভোগী শ্বশুর সোহরাব হোসেন হাওলাদার এবং শাশুড়ি রওশন আরা বেগম এ মানববন্ধনে নেতৃত্ব দেন। ওই গ্রামের শাতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, সোহরাব হোসেন হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার বহুদিন ধরে বিদেশে থাকায় তার স্ত্রী অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বিষয়টি অনেকে হাতেনাতে ধরে ফেলে। কয়েক দফা বিচারও বসানো হয়। কিন্তু ওই পুত্রবধূর চলাফেরায় কোনো পরিবর্তন আসেনি। বরং, দিনদিন সে আরো বেপরোয়া চলাফেরা করছে। এ ঘটনার কেউ প্রতিবাদ করলে তাকে উল্টো নাজেহাল করেন ওই গৃহবধূ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শাশুড়ি রওশন আরা বেগম, চাচাশ্বশুর সাবেক ইউপি সদস্য মোশারেফ হোসেন, আব্দুল গফ্ফার হাওলাদার, মো. হারুণ শিকদার, হাবিবুর রহমান ও জামিরুননেছা।
এ বিষয়ে জানার জন্য ওই পুত্রবধূকে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমএসএম / জামান
বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত
রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার
ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন
কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল
হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান
চট্টগ্রাম প্রেস ও র্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা
পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম
নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার