ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ফিড মিল পরিদর্শন


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ২১-৬-২০২৬ দুপুর ১:৪৫

তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক শিক্ষার সমন্বয় এবং শিক্ষা ও শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসেবে জাপফা কমফিড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড পরিদর্শন করেছে।

শনিবার (২০ জুন) একুয়াটিক এন্ড এনিমেল নিউট্রিশন কোর্সের অংশ হিসেবে এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। সফরটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষদের এনিমেল প্রোডাকশন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. জামিনুর রহমান।

ফিড মিল পরিদর্শন করে ১৮তম ব্যাচের শিক্ষার্থী রবিন বলেন, 'এই শিক্ষা সফরের মাধ্যমে ফিড উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সরাসরি পর্যবেক্ষণের সুযোগ হয়েছে। বিশেষ করে গ্রেডিং, তাপমাত্রা নিয়ন্ত্রণ, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং কোয়ালিটি ফিড ম্যানেজমেন্ট সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়েছে। ফলে শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব পরিবেশের সঙ্গে সমন্বয় করে আরও ভালোভাবে শিখতে পেরেছি।'‎

ড. মো. জামিনুর রহমান বলেন, ‘তাত্ত্বিকভাবে যা শেখানো হয়, তার বাস্তব প্রয়োগ দেখার জন্যই আমাদের এই শিক্ষা সফরের আয়োজন। এতে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে এবং তাদের শিক্ষা পরিপূর্ণতা লাভ করবে। শিক্ষণীয় এই সফরটি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে আমরা খুবই আনন্দিত।’

ফিড মিলের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ বিপ্লব কুমার সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'আধুনিক প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মানসম্মত ও নিরাপদ পশুখাদ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। ফিড উৎপাদনের প্রতিটি ধাপে গুণগত মান নিয়ন্ত্রণ, সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সর্বোচ্চ মান বজায় রেখে উৎপাদন কার্যক্রম পরিচালনা করি। শিক্ষার্থীরা আজ এখানে এসে বাস্তব উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করেছে, যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি।'

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা