ডিআইইউতে ব্যবসায় শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হলো 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০'
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০: ইন্টার্নশিপ প্রিপারেশন অ্যান্ড এক্সপেরিয়েন্স শেয়ারিং সেশন'। আজ শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের বিসিইএল ভবনে ডিআইইউ বিজনেস ক্লাবের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রস্তুতি ও বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে দিকনির্দেশনা দিতে এই সেশনের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী, সদ্য স্নাতক সম্পন্নকারী এবং ইন্টার্নশিপ প্রত্যাশীরা।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দারাজ-আলীবাবা গ্রুপের মানবসম্পদ বিভাগের সিস্টেম লিড ফাহাম কবীর। এ ছাড়া অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের সাবেক শিক্ষার্থী ও সিটি ব্যাংকের কর্মকর্তা সাকিব হোসেন।
সেশনে ইন্টার্নশিপের সুযোগ খুঁজে পাওয়ার কৌশল, কার্যকর আবেদনপত্র তৈরির পদ্ধতি এবং ইন্টার্নশিপ খোঁজার সময় শিক্ষার্থীরা যেসব সাধারণ ভুল করে থাকেন, সেসব নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি অভিজ্ঞ ইন্টার্নদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের প্রশ্নের সরাসরি উত্তর জানার সুযোগ পান।
আয়োজন প্রসঙ্গে ডিআইইউ বিজনেস ক্লাবের সভাপতি শেখ শোয়েব বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্পোরেট জগৎ সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে বলে আা রাখি ।
অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল শম্ভব। মিডিয়া পার্টনার হিসেবে ছিল রাইজিংবিডি ডটকম এবং পাবলিসিটি পার্টনার হিসেবে যুক্ত ছিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।
আয়োজকেরা মনে করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য