গণ বিশ্ববিদ্যালয়ে ‘চৈতন্যের সংকট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চের উদ্যোগে ‘চৈতন্যের সংকট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক ড. মো. আলী আজম খান। প্রবন্ধে তিনি চৈতন্যের সংকট, নৈতিক অবক্ষয়, জুলাই বিপ্লবের তাৎপর্য এবং মানবিক ও দায়িত্বশীল নতুন প্রজন্ম গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
ড. মো. আলী আজম খান বলেন, “নেতৃত্ব পর্যায়ে চৈতন্যের সংকটের কারণে নতুন প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে এবং সমাজে নৈতিক অবক্ষয় ও অসহনশীলতা বৃদ্ধি পাচ্ছে; পাশাপাশি ঐতিহাসিক আন্দোলনের শিক্ষা গ্রহণে ব্যর্থতা থাকলেও জুলাই বিপ্লব মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের নতুন সুযোগ এনে দিয়েছে, যার নেতৃত্ব দিতে হবে নতুন প্রজন্মকে এবং বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে হবে মানবিক ও দায়িত্বশীল নাগরিক তৈরির কেন্দ্র হিসেবে।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও কৃষি অনুষদের ডিন ড. মো. ফজলুল করিম বলেন, “আজ আমাদের সমাজে চৈতন্যের সংকটের চেয়ে চৈতন্যের বিকাশ জরুরি। একজন শিক্ষক হিসেবে আমরা যদি ভুল পথে হাঁটি, তাহলে শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হবে। মানুষ মূলত বিবেক দ্বারা পরিচালিত হয়। ফলে ব্যক্তি ও সামাজিক জীবনে বিবেকের চর্চা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা জরুরি। নতুন প্রজন্ম প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে। তাদের সঠিক পথ দেখাতে পারলে দেশও উপকৃত হবে। আমরা সকলে বিবেককে কল্যাণের কাজে ব্যবহার করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়ার প্রত্যাশা রাখি।”
সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চের প্রধান ডা. মো. তারিকুল ইসলাম বলেন, “সমাজে প্রত্যেকের ভূমিকা যথাযথভাবে তুলে ধরা সবসময় সম্ভব হয় না। চৈতন্যের সংকট পৃথিবীর শুরু থেকেই বিদ্যমান। ইতিহাসে এমন অনেক মানুষ এসেছেন, যারা বিদ্যমান ব্যবস্থার অসংগতিগুলো তুলে ধরে পরিবর্তনের কথা বলেছেন।জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, তখনই কেবল বিজয় নিশ্চিত হয়।”
সেমিনারে রাজনীতি ও প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান খান, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নীলুফার সুলতানা সহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য