ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি হালটের গাছ কাটার অভিযোগ


বোয়ালমারী প্রতিনিধি  photo বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ৩:২৮
ফরিদপুরের বোয়ালমারীর উপজেলার সদর ইউনিয়ের রামনগর মাঠের মধ্য সরকারি হালট থেকে ৪টি তালগাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপি সভাপতি এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। গাছগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
সোমবার (১১.১০.২১) বেলা সাড়ে ১০ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের রামনগর মৌজার রামনগর মাঠের সরকারি হালট থেকে ৪টি তালগাছ কাটা হচ্ছে। গাছগুলো কর্তনকারী ৪ জন শ্রমিক ২ হাজার টাকার পারিশ্রমিকে ওই গাছগুলো কাটছিলেন। গাছগুলো কাটাচ্ছেন বোয়ালমারী সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আতিয়ার রহমান মোল্যা।
চালিনগর গ্রামের গাছ কর্তনকারী শ্রমিক মো. নুর ইসলাম জানায়, বোয়ালমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান মোল্যা গাছগুলো কেটে বোয়ালমারী বাজারে পৌঁছে দিতে বলেছেন। আমাদের সাথে ২ হাজার টাকার চুক্তিতে সকাল থেকে আমরা গাছগুলো কাটছি। 
গাছ কাটার ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান মোল্যা বলেন, গাছগুলো আমার জমির আইলে (সিমানার পাশের) এর। আগামীকাল (মঙ্গলবার) তহশীলদার জমিটি মাফ ঝোপ করতে আসবেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, চেয়ারম্যান সাহেবকে গাছ কাটা বন্ধ করতে বলা হয়েছে। যেখান থেকে গাছগুলো কাটা হয়েছে সেটা সরকারি হালট নাকি ব্যক্তি মালিকানা জায়গা তহশীলদারকে দিয়ে মেপে দেখা হবে। সরকারি হালটের গাছ কাটলে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন, গাছ কাটার খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা

পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম

নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা