তাড়াশে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুল ছাত্রীর পরিবারকে বেড়া দিয়ে অবরুদ্ধ
সিরাজগঞ্জের তাড়াশে স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেনীর ছাত্রী ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রকাশ্যে পেটানোর পরও ক্ষান্ত না হয়ে বাঁশের বেড়া দিয়ে পরিবারকে অবরোধ করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। পরে পুলিশ অভিযোগ পেয়ে বাশের বেড়া অপসারণ করেছেন। ১০ অক্টোবর রোববার বিকালে এ ঘটনা ঘটে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামে।
অভিযোগ সুত্রে ও মেয়ের বাবা জানান, গত মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে আমার মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় অটোভ্যান থেকে নামিয়ে প্রকাশ্যে মারধর করে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আশরাফ আলীর বখাটে ছেলে রুবেল হোসেন (১৮), দেলবার হোসেনের ছেলে নয়ন আলী (১৯) ও পলানের ছেলে নাজমুল হক (২০)। পরে তাদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি অভিযোগ করা হয়। এ ঘটনায় তারা ক্ষীপ্ত হয়ে শনিবার বাঁশের বেড়া দিয়ে ওই ছাত্রী ও তার পরিবারের লোকজনকে বাড়ি থেকে বের হতে বাধা দেয় অভিযুক্তরা।
তাড়াশ থানার এসআই আবদুর রাজ্জাক বলেন, রবিবার বিকালের দিকে বাঁশের বেড়া কেটে ওই ছাত্রী ও তার পরিবারের লোকজনের চলাচলের রাস্তা বাধামুক্ত করে দেওয়া হয়েছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ